Sunday, March 29, 2026
HomeScrollবেলডাঙা মামলা, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য
Beldanga Incident

বেলডাঙা মামলা, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য

হাইকোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে, নির্দেশ শীর্ষ আদালতের

কলকাতা: বেলডাঙা অশান্তির (Beldanga Incident) ঘটনায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। বেলডাঙা কাণ্ডে এনআইএ তদন্তে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। রাজ্যের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ এনআইএকে সিল বন্ধ খামে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। সেই রিপোর্ট দেখেই আদালতকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় হিংসাত্মক ঘটনা রুখতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (Central Armed Forces) ব্যবহার করার জন্য কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের (WB State Govt) তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। এই মামলার রায় দিল শীর্ষ আদালত।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি ছিল। এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। ফলে যেমনভাবে তদন্ত এগোচ্ছিল, তেমনই চলবে।পাশাপাশি বিষয়টি ফের কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের আওতায় পাঠানো হয়েছে। সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‘প্রায় এক মাস আগে এনআইএ-কে তদন্তভার দেওয়া হয়েছে। তারা এফআইআর দায়ের করেছে। তবে ইউএপিএ-র ১৫ নম্বর ধারা প্রয়োগ করা উচিত কি না, সে বিষয়ে আমরা এখনই কোনও মতামত দিচ্ছি না। বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য এনআইএকে, ইউএপিএ প্রয়োগের রেকর্ড পরীক্ষা না করেই সিদ্ধান্তে পৌঁছেছে এনআইএ। প্রতিটি বিস্ফোরণকে অর্থনৈতিক নিরাপত্তা হিসেবে বিবেচনা করা যাবে না।

আরও পড়ুন: মহুয়া-প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল, অভিযুক্ত ধরতে গিয়ে কেন বিপাকে বাংলার পুলিশ? চাঞ্চল্যকর বক্তব্য নয়ডা পুলিশের

বুধবারের শুনানিতে এনআইএ-র আইনজীবী দাবি করেন, হাই কোর্ট নির্দেশ দেওয়ার পরেও রাজ্য তদন্তের নথি তুলে দেয়নি। রাজ্যের পাল্টা জানায়, বেলডাঙার অশান্তির ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে। ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কাউকে এখনও পর্যন্ত জামিন দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, যেখানে এনআইএ সক্রিয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এনআইএ’কে পরবর্তী শুনানিতে হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে হবে। এই মামলায় ইউএপিএ ধারায় তদন্তের প্রয়োজন আদৌ আছে কিনা হাইকোর্ট রিপোর্ট খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেবে।

ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদের বেলডাঙায় এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র (Beldanga Clash) করে। ঝাড়খণ্ডে কর্মরত ওই যুবকের মৃত্যুর খবর সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের দাবি ছিল, পরিকল্পিতভাবে তাঁকে মারধর করে খুন করা হয়েছে। পরে দেহ ঝুলিয়ে আত্মহত্যা বোঝানো হয়েছে। এই অভিযোগ ঘিরেই গত ১৬ জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা (Beldanga Clash)। সুজাপুর-কুমারপুর এলাকায় শুরু হয় বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ, রেল রোকো, ট্রেন থামিয়ে প্রতিবাদ—ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির নির্দেশে এনআইএ-কে তদন্তভার দেওয়া হয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু বুধবার শীর্ষ আদালত হস্তক্ষেপে অনীহা দেখায়।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot