HomeScroll৯৩% ভোটে চমক, মহিলা ভোটাররাই কি গড়বেন ফল? প্রথম দফার পরিসংখ্যানে বড়...
West Bengal Assembly Elections 2026

৯৩% ভোটে চমক, মহিলা ভোটাররাই কি গড়বেন ফল? প্রথম দফার পরিসংখ্যানে বড় ইঙ্গিত

ভোটের মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে মহিলা ভোটারদের অংশগ্রহণ

কলকাতা: রাজ্যের প্রথম দফার ভোট ঘিরে তৈরি হল নজির (West Bengal Assembly Election 2026) । নির্বাচন কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, ১৫২টি আসনে মোট ভোটদানের হার পৌঁছেছে ৯৩.১৯ শতাংশে, যা সাম্প্রতিক কালের অন্যতম সর্বোচ্চ। এই বিপুল ভোটের মধ্যে বিশেষভাবে নজর কাড়ছে মহিলা ভোটারদের অংশগ্রহণ।

কমিশনের হিসেব বলছে, প্রথম দফায় মোট ভোটার ছিলেন প্রায় ৩ কোটি ৬০ লক্ষের বেশি। এর মধ্যে মহিলা ভোটার ছিলেন ১ কোটি ৭৫ লক্ষেরও বেশি, আর পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষের কাছাকাছি। ভোট দিয়েছেন মোট ৩ কোটি ৩৬ লক্ষ ২২ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন: কাঁচা আমের লোভ দেখিয়ে নাবালিকার উপর নৃশংসতার চেষ্টা! অভিযুক্ত CISF জওয়ান

জেলা ভিত্তিক হিসেবে মহিলা ভোট সবচেয়ে বেশি পড়েছে মুর্শিদাবাদে (২৩ লক্ষের বেশি)। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও মহিলা ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

জেলায় জেলায় ভোটের হার

সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটের শতাংশ,

কোচবিহার: ৯৬.২%
আলিপুরদুয়ার: ৯৩.২%
জলপাইগুড়ি: ৯৪.৭৬%
কালিম্পং: ৮৩.০৪%
দার্জিলিং: ৮৮.৯৮%
উত্তর দিনাজপুর: ৯৪.১৬%
দক্ষিণ দিনাজপুর: ৯৫.৪৪%
মালদহ: ৯৪.৭৯%
মুর্শিদাবাদ: ৯৩.৬৭%
পূর্ব মেদিনীপুর: ৯২.৭৫%
পশ্চিম মেদিনীপুর: ৯২.১৯%
ঝাড়গ্রাম: ৯২.২৬%
পুরুলিয়া: ৯১.৫৯%
বাঁকুড়া: ৯২.৫৫%
পশ্চিম বর্ধমান: ৯০.৩২%
বীরভূম: ৯৪.৫১%

প্রথম দফায় মোট ১৪৭৮ জন প্রার্থী লড়ছেন, যার মধ্যে ১৩১১ জন পুরুষ এবং ১৬৭ জন মহিলা। সবচেয়ে বড় কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুর (প্রায় ২.৯৬ লক্ষ ভোটার) এবং সবচেয়ে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের শামশেরগঞ্জ (প্রায় ১.৬১ লক্ষ ভোটার)। এই বিপুল ভোটদানের হার এবং বিশেষ করে মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ঘিরে এখনই রাজনৈতিক মহলে জল্পনা, ফল নির্ধারণে কি ‘মহিলা ভোট ব্যাঙ্ক’ই হয়ে উঠবে আসল গেমচেঞ্জার

[youtube-feed feed=1]
Read More

Latest News