Monday, March 30, 2026
HomeBig newsএক ধাক্কায় চড়ল পারদ! নতুন বছরের আগেই রাজ্য থেকে শীতের বিদায়?
Weather Forecast

এক ধাক্কায় চড়ল পারদ! নতুন বছরের আগেই রাজ্য থেকে শীতের বিদায়?

একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা, কোথায় কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন

কলকাতা: বড়দিনের আগে থেকেই রাজ্যজুড়ে কামড় বসিয়েছিল প্রবল শীত (Winter)। তবে রবিবার সকালে পারদের গ্রাফ কিছুটা চড়ল। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি। হাওয়া অফিস (Weather Forecast) জানিয়েছে, আগামী দু’-তিন দিনে শহরের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় এখন কনকনে ঠান্ডা পড়েছে। পশ্চিমের কিছু জায়গায় পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে। অর্থাৎ, কলকাতায় শীত খানিক কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অব্যহত থাকবে পারদ পতন। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন: নতুন স্লোগান, নতুন লোগো! রজ্যবাসীকে কী বার্তা দিল তৃণমূল?

উত্তরবঙ্গের আবহাওয়া

ছুটির দিন সকাল থেকেই উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশ কয়েকটি জেলা ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন একইভাবে কুয়াশার প্রভাব পড়বে পাহাড়ে। আজ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকবে। অন্যদিকে ওপরের দিককার পাঁচ জেলায় পারদ ৭ থেকে ১০ ডিগ্রি মধ্যে থাকার পূর্বাভাস মিলেছে।

নতুন বছরে চড়বে পারদ

এদিকে আর দু’দিন পরেই শুরু হচ্ছে নতুন বছর (New Year Weather)। তার আগেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতে সাময়িক কোপ পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১ জানুয়ারিতে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১৫ ডিগ্রির ঘরে। বর্তমানে জম্মু-কাশ্মীরে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং ৩০ ডিসেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে থাকা আরেকটি পশ্চিমী ঝঞ্ঝাই এই পরিবর্তনের মূল কারণ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot