ওয়েব ডেস্ক : ফলতায় পুনর্নির্বাচন বাদ দিলে রাজ্যে সোমবার ২৯৩টি আসনে হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। ৭৭ কেন্দ্রে এবার ভোট গণনা (Vote Counting)। তবে কোন কোন কেন্দ্রে ভোট গণনা হবে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে গণনা হতে চলেছে?
কমিশনের তরফে গণনা কেন্দ্রের (Vote counting centre) পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। সেই মতো কলকাতার ১১টি কেন্দ্রে ভোট গণনা হবে। তার মধ্যে ইন্ডোর স্টেডিয়ামে হবে চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের গণনা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের গণনা হবে শাখাওয়াত স্কুলে। রাসবিহারী কেন্দ্রের গণনা হবে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। বালিগঞ্জ কেন্দ্রের গণনা হবে বাবা সাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে। ভাঙড়ের গণনা হবে যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে। এছাড়া এই কলেজে হবে সোনারপুর উত্তর ও দক্ষিণের গণনা।
এছাড়া বেহালা পূর্বের গণনা হবে জাজেস কোর্টের বিহারীলাল কলেজে। এই কলেজেই বেহালা পশ্চিম ও কসবা আসনের গণনা হবে। এছাড়া মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, যাদবপুর এবং টালিগঞ্জের গণনা হবে আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে।
আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, কালিম্পঙ, কলকাতা উত্তরে ১টি করে গণনা কেন্দ্র থাকবে। ২টি করে কেন্দ্র থাকবে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ, পশ্চিম বর্ধমান ও উত্তর দিনাজপুরে। ৩টি করে গণনা কেন্দ্র থাকবে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায়। ৪টি করে গণনা কেন্দ্র থাকবে হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও কলকাতা দক্ষিণে। ৫টি করে গণনা কেন্দ্র থাকবে দক্ষিণ দিনাজপুর, হুগলি ও মুর্শিদাবাদে। আর দক্ষিণ ২৪ পরগণায় থাকবে ৬টি গণনা কেন্দ্র। অন্যদিকে রাজ্যে ৩৩টি আসন রয়েছে উত্তর ২৪ পরগণায়। এই বিধানসভাগুলির গণনা হবে ৭টি কেন্দ্রে।
দেখুন অন্য খবর :







