Friday, May 15, 2026
HomeBig newsSRH-কে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR-এর! প্লে-অফের দৌড়ে টিকে থাকলেন রাহানেরা?
Kolkata Knight Riders

SRH-কে হারিয়ে জয়ের হ্যাটট্রিক KKR-এর! প্লে-অফের দৌড়ে টিকে থাকলেন রাহানেরা?

রাজস্থান রয়্যলস, লখনউ সুপার জায়ান্টসের পর এবার সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কলকাতা নাইট রাইডার্স

ওয়েব ডেস্ক: ‘হার কে জিতনে বালো কো বাজিগর কেহতে হ্যায়’- রবিবারের ম্যাটিনি ম্যাচ দেখে কিং খানের এই সংলাপটাই আওড়াচ্ছেন অধিকাংশ নাইট সমর্থক। কারণ টুর্নামেন্টের শুরুর হাফ-ডজন ম্যাচে জয় না এলেও গত তিন ম্যাচের তিনটি জিতে প্লে-অফের আশা জিয়িয়ে রাখল রাহানে অ্যান্ড কোম্পানি। রাজস্থান রয়্যলস, লখনউ সুপার জায়ান্টসের পর এবার সানরাইজার্স হায়দরাবাদকে হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। ব্যাটিংয়ে নেমে ভালো ব্যাটিং শুরু করলেও অভিষেক শর্মা এদিন বড় রান পাননি। মাত্র ১৫ রানে তাঁকে আউট করেন কার্তিক ত্যাগী। তবে স্কোরবোর্ডের হাল ধরে রেখেছিলেন ট্র্যাভিস হেড। ইনিংসের মাঝে তাঁকে যোগ্য সঙ্গ দেন ঈশান কিষান। ২৮ বলে ৬১ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন হেড। তার পর থেকেই শুরু হয়ে এসআরএইচের ব্যাটিং বিপর্যয়। ঈশান ৪২ রান করলেন ক্লাসেন, রবিচন্দ্রন, অনিকেত, সলিলরা এদিন বড় রান পাননি। ১৯ ওভারেই ১৬৫ রানে শেষ হয়ে যায় সানরাইজার্সের ইনিংস। কেকেআরের হয়ে ৩ উইকেট নিয়েছেন বরুণ, ২টি করে উইকেট নেন নারিন ও ত্যাগী এবং ১টি করে উইকেট নিয়েছেন বৈভব, গ্রিন, অনুকূলরা।

আরও পড়ুন: IPL-এর মাঝেই হাতবদল রাজস্থান রয়্যালসের! বৈভবদের দলের নতুন মালিক কে? দেখুন

টিম সেইফার্টকে বাদ দিয়ে এদিন ফিন অ্যালেনকে ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে ওপেনিংয়ে ব্যাট করতে পাঠায় কেকেআর, সঙ্গী অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিউয়ি ব্যাটারের দাপটে ভালো শুরু হলেও অ্যালেন এদিন ২৯ রানে আউট হয়ে যান। রাহানে ৪৩ রানের ‘ক্যাপ্টেন্স নক’ খেললেও তাঁর স্ট্রাইক রেট নিয়ে এদিনও প্রশ্নচিহ্ন রয়েই গেল। তবে অঙ্গকৃষ রঘুবংশী এদিন শেষ অবধি খেলে দলকে জয়ে হ্যাটট্রিকে পৌঁছে দেন। শেষে তাঁকে সঙ্গ দেন রিঙ্কু সিং।

আপাতত ৯ ম্যাচ খেলে তিনটি জয় এবং একটি অমিমাংসিত ম্যাচের পয়েন্ট সহ কেকেআরের ঝুলিতে রয়েছে মোট ৭ পয়েন্ট। হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানেই রয়েছে পার্পল ব্রিগেড। তবে এখনও বেঁচে রয়েছে প্লে-অফ খেলার আশা। তার জন্য কিন্তু আসন্ন ম্যাচের সবকটিই জিততে হবে রাহানেদের। কঠিন হলেও সেটা অসম্ভব তো কিছুই নয়।

দেখুন আরও খবর:  

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto