Friday, March 27, 2026
HomeScrollমিনিয়েচার দুর্গার চাহিদা বর্তমানে তুঙ্গে, কী বলছেন কৃষ্ণনগরের এই শিল্পীরা?
Local Puja 2025

মিনিয়েচার দুর্গার চাহিদা বর্তমানে তুঙ্গে, কী বলছেন কৃষ্ণনগরের এই শিল্পীরা?

মিনিয়েচার দুর্গার চাহিদা তুঙ্গে, ব্যস্ত কৃষ্ণনগরের শিল্পীরা

নদিয়া: পাড়ায় পাড়ায় এখন থিমের পুজোই (Theme Puja) মূল আকর্ষণ। থিমের মণ্ডপের সঙ্গে মিলিয়ে প্রতিমাতেও চাই থিমের ছোঁয়া। তবে চূড়ান্ত সময়ে পুজো হয় সাবেকি দুর্গা (Durga Puja 2025)প্রতিমাতেই। তাই বর্তমানে ক্রমশ চাহিদা বাড়ছে মিনিয়েচার দুর্গার (Miniature Durga)।

কৃষ্ণনগর (Krishnanagar) রথতলার শিল্পীরা এখন এই ছোট দুর্গা প্রতিমা গড়তেই ব্যস্ত। মাম্পিটাল সহ একাধিক শিল্পী দিনরাত এক করে তৈরি করছেন নানারকমের ক্ষুদ্রাকৃতির দুর্গা প্রতিমা। ছোট হলেও এই প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে রঙের ছোঁয়া—সবেতেই নজর কেড়ে নিচ্ছে শিল্পীদের দক্ষতা।

আরও পড়ুন: পুজোর মুখে বড় ধাক্কা! বাগনানে পদ্মফুল চাষিদের কী অবস্থা?

শিল্পীদের দাবি, এবছর আগের বছরের তুলনায় অর্ডার অনেক বেশি। তবে খামখেয়ালি আবহাওয়ার কারণে মাঝে মাঝে কাজ ব্যাহত হয়েছে। বৃষ্টিতে মাটি শুকোতে না পারায় দেরি হয়েছে কাজ শেষ করতে। তবুও চাহিদার চাপ মেটাতে দিনরাত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তারা।

রথতলার এক শিল্পীর কথায়, “এবার মিনিয়েচার দুর্গার চাহিদা সত্যিই অনেক। ছোট হলেও এই প্রতিমার কাজ করতে সময় এবং খরচ দুটোই প্রয়োজন। তবে এত চাহিদা থাকায় আমরা খুশি।”

অর্থনৈতিকভাবে কিছুটা সুরাহা হবে বলে আশাবাদী শিল্পীরা। পূজোর আগে কৃষ্ণনগরের রথতলা এখন কার্যত ব্যস্ততার কেন্দ্র।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto