Monday, March 30, 2026
HomeScrollবিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছে নদিয়ার এই পুজো মণ্ডপ
District News

বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছে নদিয়ার এই পুজো মণ্ডপ

কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসবকে নদিয়ার সেরা সম্মান

নদিয়া: নদিয়ার (Nadia) কল্যাণীর (Kalyani) অন্যতম আকর্ষণ রথতলা সার্বজনীন দুর্গোৎসব (Durga Puja) এ বছর অর্জন করেছে বিশেষ স্বীকৃতি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজিত ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ (Biswa Bangla Sarad Samman) প্রতিযোগিতায় নদীয়া জেলার সেরার শিরোপা পেয়েছে এই পুজো।

প্রতিবারই অভিনব মণ্ডপসজ্জা ও প্রতিমার মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করে রথতলা সার্বজনীন দুর্গোৎসব। এবারে তাদের থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। মণ্ডপের নকশায় মন্দিরের স্থাপত্যরূপ ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে। সূক্ষ্ম কারুকাজ, অনন্য আলোকসজ্জা এবং শিল্পসমৃদ্ধ প্রতিমা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

আরও পড়ুন: এবারের দুর্গাপুজোয় শ্রেষ্ঠ আকর্ষণ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, কোথায়?

পুজো উদ্যোক্তাদের মতে, জেলার সেরা সম্মান পাওয়া শুধু ক্লাবের নয়, সমগ্র কল্যাণীর গর্বের বিষয়। তাঁদের আশা, এই স্বীকৃতির ফলে আগামী দিনে আরও বেশি মানুষ এই পুজোকে দেখতে আসবেন।

ইতিমধ্যেই রথতলায় উপচে পড়া ভিড় জমেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বাইরেও বহু মানুষ পা রেখেছেন এই মণ্ডপে। দর্শনার্থীদের সুবিধার জন্য আয়োজকরা পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা করেছেন। এবারের এই সম্মান রথতলা সার্বজনীন দুর্গোৎসবকে আরও জনপ্রিয় করে তুলেছে, এমনটাই মত এলাকাবাসীর।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot