Tuesday, March 31, 2026
HomeScrollভাঙরের কাঁঠালবেড়িয়ার এই দুর্গাপুজোয় এবছরের থিম কুরুক্ষেত্রের রথ
Durga Puja

ভাঙরের কাঁঠালবেড়িয়ার এই দুর্গাপুজোয় এবছরের থিম কুরুক্ষেত্রের রথ

কুরুক্ষেত্রের রথের আদলে কাঁঠালবেড়িয়া সার্বজনীনের দুর্গোৎসব

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙরের (Bhangar) কাঁঠালবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি  (Durga Puja) এ বছর পদার্পণ করল তাদের ২৭তম বর্ষে। প্রতি বছরের মতো এ বছরও অভিনব থিম দিয়ে নজর কাড়তে চায় আয়োজকরা। এবারের বিশেষ আকর্ষণ—কুরুক্ষেত্রের রথের আদলে তৈরি বর্ণাঢ্য দুর্গা মণ্ডপ। পুরো কাঠামো সাজানো হয়েছে প্লাই দিয়ে। শুধু মণ্ডপ নয়, থিম প্রতিমাতেও আনা হয়েছে অভিনবত্ব, যা দর্শনার্থীদের মন জয় করবে বলেই আশা পুজো কমিটির।

আজ, পঞ্চমীর সন্ধ্যায় এই পুজোর শুভ উদ্বোধন করবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ এবং এলাকার বিধায়ক শওকত মোল্লা। উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যেই মণ্ডপ চত্বরে শুরু হয়েছে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা।

আরও পড়ুন: ডঃ সুরেশ চন্দ্র মিত্রের স্মৃতিকে সম্মান জানাতে গোবরডাঙ্গায় আয়োজন করা হল বস্ত্র বিতরণ কর্মসূচি

পুজো কমিটির সম্পাদক সঞ্জয় পৈলান এবং সভাপতি অসীম সরদার জানিয়েছেন, এলাকাবাসীর সহযোগিতা ও অংশগ্রহণেই প্রতিবছর এই দুর্গোৎসব আয়োজন করা হয়। তাঁদের দাবি, কাঁঠালবেড়িয়ার দুর্গাপুজো এখন দক্ষিণ ২৪ পরগনার অন্যতম আকর্ষণীয় পুজোয় পরিণত হয়েছে। শহরের বড় বড় থিমপুজোর সঙ্গে টক্কর দিতে সক্ষম এই উৎসব।

এলাকাবাসী এবং দর্শনার্থীরা জানাচ্ছেন, এবারের কুরুক্ষেত্র-থিম শুধুমাত্র ধর্মীয় আবহই তৈরি করছে না, পাশাপাশি বাঙালির উৎসবপ্রিয়তাকেও নতুন মাত্রা দেবে। ফলে আগামী কয়েকদিনে প্রচুর মানুষের সমাগম ঘটবে বলেই আশা করা হচ্ছে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot