Saturday, March 28, 2026
HomeScrollআজ রাজ্যে SIR শুনানির শেষ দিন, সময়সীমা কি বাড়াবে কমিশন?
SIR Hearing

আজ রাজ্যে SIR শুনানির শেষ দিন, সময়সীমা কি বাড়াবে কমিশন?

বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন

ওয়েব ডেস্ক : বাংলায় তিন মাসের বেশি সময় ধরে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া। এনামুরেশন ফর্মের কাজ শেষ হওয়ার পরেই ডিসেম্বরে শুরু হয়েছিল শুনানি (SIR Hearing) প্রক্রিয়া। কিন্তু, সেই শুনানি পর্বের শেষ দিন ৭ ফেব্রুয়ারি, শনিবার। তবে এখনও অনেক জেলায় শুনানি প্রক্রিয়া শেষ হয়নি। সূত্রের খবর, এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission) এই বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এ নিয়ে নয়াদিল্লিতে চিঠি পাঠাচ্ছেন মনোজ আগরওয়াল। তবে প্রশ্ন উঠছে কমিশনের তরফে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হবে?

সূত্রের খবর, একাধিক জেলায় এখনও শুনানির (SIR Hearing) সম্পূর্ণ হয়নি। সেই কারণে রাজ্যে শুনানির সময়সীমা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়নো হতে পারে। আর তা যদি হয়, তাহলে ১৪ ফেব্রুয়ারির নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও সম্ভব হবে না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, প্রয়োজনে গোটা রাজ্যের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। তবে কমিশন কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়।

আরও খবর : রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, প্রশাসনকে তৎপর হতে নির্দেশ ডিজির

ইতিমধ্যে উত্তরপ্রদেশে (Uttarpradesh) শুনানির সময়সীমা বাড়ানো হয়েছে। সে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ এপ্রিল। তবে বাংলার শুনানির সময়সীমা কী বৃদ্ধি করা হবে? এদিকে রিপোর্ট বলছে, ১ কোটি ৫১ লক্ষ ভোটারের কাছে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। সূত্রের খবর, এখনও প্রায় ৫ লক্ষ ভোটার শুনানি কেন্দ্রে পৌঁছতে পারেননি। তবে শেষ দিনে তাঁরা শুনানি কেন্দ্রে না গেলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

অন্যদিকে রাজ্যে আসন্ন নির্বাচন এক দফাতে হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, জাতীয় কমিশন যদি নির্বাচন নিয়ে পরামর্শ চায় তাহলে এক দফায় ভোট করার কথা বলতে রাজি তিনি। উল্লেখ্য, ২০২১ সালে আট দফায় বিধানসভায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। তবে এবার কত দফায় ভোট হবে, তা হয়তো আগামী কিছু দিনের মধ্যেই পরিস্কার হয়ে যাবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto