Tuesday, March 3, 2026
HomeScrollপুলিশকর্মীদের বদলির আবেদনও অনলাইনে! বড় ঘোষণা করল নবান্ন

পুলিশকর্মীদের বদলির আবেদনও অনলাইনে! বড় ঘোষণা করল নবান্ন

ওয়েব ডেস্ক: রাজ্য পুলিশের বদলি ও পোস্টিংয়ের নিয়মে বড়সড় বদল। এবার আর লিখিতভাবে নয়, বদলির আবেদনও (Transfer Application) করতে অবে অনলাইনে, জানিয়ে দিল নবান্ন (Nabanna)। নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police) সমস্ত বদলির আবেদন করতে হবে অনলাইনে (Online Application)। সেই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনলাইনে এইসব আবেদন করা যাবে। তবে শারীরিক অসুস্থতার কারণে বদলির জন্য সারা বছরই আবেদন করা যাবে।

নবান্নর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না। এমনকি বিজ্ঞপ্তি প্রকাশের আগে জমা পড়া সকল লিখিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যাতে আবেদনকারীরা সহজেই অনলাইনে আবেদন করতে পারেন, সেই জন্য প্রতিটি জেলা ও ইউনিটের সদর দফতরে একটি ‘সহায়তা কেন্দ্র’ গঠন করা হবে।

আরও পড়ুন: দুর্যোগের শনি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি!

এবার প্রশ্ন হচ্ছে, কীভাবে বদলির আবেদন করতে হবে? পুলিশ কর্মীরা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য পিপিএমএস (PPMS) অ্যাপ বা ই-এইচআরএমএস (E-HRMS) পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। মোবাইল অ্যাপ ও কম্পিউটারের মাধ্যমে এই আবেদনপত্র জমা নেওয়া হবে।

কিন্তু কারা বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন? নতুন নিয়ম অনুযায়ী, আর্মড ও আন-আর্মড সাব-ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর, সহকারী সাব-ইনস্পেক্টর (মোটর পরিবহন), কনস্টেবল, মহিলা কনস্টেবল এবং পুলিশ ড্রাইভার পদের কর্মীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos