HomeScrollকলকাতা টিভির খবরের জের, বিজেপির সৌজন্যে ঘরে ফিরলেন তৃণমূলের বুথ সহ-সভাপতি

কলকাতা টিভির খবরের জের, বিজেপির সৌজন্যে ঘরে ফিরলেন তৃণমূলের বুথ সহ-সভাপতি

ভোট গণনার দিন থেকে এলাকাছাড়া ছিলেন তৃণমূল নেতা নাসির মোল্লা

পূর্ব বর্ধমান  (জামালপুর)- কলকাতা টিভির (Kolkata TV)  খবরের বড়সড় প্রভাব। আমাদের খবরের জেরে অবশেষে ঘরে ফিরলেন জামালপুরের (Jamalpur)  ঘরছাড়া তৃণমূল নেতা নাসির মোল্লা (Trinamool leader Nasir Mollah। ভোট গণনার (Vote Counting)  দিন থেকে এলাকাছাড়া ছিলেন বেড়ুগ্রাম অঞ্চলের ১০ নং বুথের এই তৃণমূল সহ-সভাপতি। আমাদের চ্যানেলে তাঁর ঘরছাড়া হওয়ার খবর প্রকাশিত হতেই উদ্যোগী হয় বিজেপি নেতৃত্ব। খোদ বিজেপি জেলা সম্পাদকের উপস্থিতিতে এদিন ঘরে ফেরেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় দীর্ঘ সময় পর নিজের চেনা উঠোনে পা রাখলেন জামালপুর ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের তৃণমূলের বুথ সহ-সভাপতি নাসির মোল্লা। সৌজন্যের রাজনীতি নাকি খবরের চাপ?  কারণ যাই হোক না কেন, ঘরছাড়া এই তৃণমূল নেতাকে ঘরে ফেরাতে এগিয়ে এলেন খোদ বিজেপি কর্মীরাই।

আরও পড়ুন- ‘আমার অনেক কাজ, ভাবার সময় নেই, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে’ প্রসঙ্গে স্পষ্ট জবাব শুভেন্দুর

ভোট গণনার সেই উত্তপ্ত দিন থেকেই ঘরছাড়া ছিলেন নাসিরবাবু। বারংবার আবেদন জানিয়েছিলেন বাড়ি ফেরার জন্য। কলকাতা টিভিই প্রথম সাহসের সাথে তাঁর এই ঘরছাড়া হওয়ার কাহিনী তুলে ধরেছিল। খবর সম্প্রচারিত হওয়ার পর আর দেরি করেনি বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা নিজে দাঁড়িয়ে থেকে তাঁকে ঘরে ফিরিয়ে দেন। সাথে ছিলেন স্থানীয় মন্ডল সভাপতিও।

[youtube-feed feed=1]
Read More

Latest News