Thursday, May 14, 2026
HomeScrollলালবাজারে চিঠি, সিজিও কমপ্লেক্সে হাজিরা কালীঘাট থানার প্রাক্তন ওসির
Shantanu Sinha Biswas

লালবাজারে চিঠি, সিজিও কমপ্লেক্সে হাজিরা কালীঘাট থানার প্রাক্তন ওসির

আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডির দফতরে কালীঘাট থানার প্রাক্তন ওসি

কলকাতা: অবশেষে ইডির দফতরে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (DCP) শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas)। কালীঘাট থানার প্রাক্তন ওসি ছিলেন তিনি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। বুধবারই ডিসিপির খোঁজ পেতে নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পাঠায় ইডি। এর পরে এ দিন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের হাজিরা ইডি দফতরে। সূত্রের খবর, আইনজীবীকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিক সল্টলেকে ইডির দফতরে পৌঁছেছেন পুলিশ আধিকারিক।

গোলপার্কের ব্যবসায়ী সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের তদন্তে নেমে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে। পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে একাধিক বার তলব করে ED। কিন্তু বার বারই সেই তলব এড়িয়ে যান শান্তনু। গত ২৮ এপ্রিল ED-র দফতরে ডাকা হলেও তিনি যাননি। নানা অজুহাতে কার্যত চোখে ধুলো দিয়ে এতদিন তিনি বেপাত্তা ছিলেন।জারি হয়েছিল লুক আউট নোটিশ। দেশের সমস্ত এয়ারপোর্ট এমনকী বিএসএফ আউটপোস্টেও তা পাঠানো হয় বলে খবর। অবশেষে ইডির দফতরে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (DCP) শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas)। ইডি (Enforcement Directorate)

আরও পড়ুন:হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ, মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছিল কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসিকে। কিন্তু প্রতিবারই তিনি হাজিরা এড়িয়ে যান।তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়।এরপরই শান্তনুর বর্তমান দায়িত্ব সম্পর্কে জানতে কলকাতা পুলিশের ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি পাঠায় ইডি। সূত্রের খবর, ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছিল তিনি বর্তমানে কোথায় রয়েছেন, কী দায়িত্ব পালন করছেন এবং কেন তদন্তে সহযোগিতা করছেন না। অবশেষে আজ ইডির দফতরে হাজিরা শান্তনুর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto