Tuesday, June 9, 2026
HomeScrollহাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ, মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান
Calcutta High Court

হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ, মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

হাইকোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল বিকাশের

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence Case) শুনানিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সওয়াল করতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল। এদিন হাইকোর্টে দেখা গেল এক নজিরবিহীন ঘটনা। বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সওয়াল বাম এবং তৃণমূলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya)। এজলাস থেকে বেরিয়েই বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের একাংশ।এই বিক্ষোভের মাঝেই হাই কোর্ট চত্বর ছাড়েন মমতা।

বৃহস্পতিবার ভোট পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি ছিল হাই কোর্টে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করেছেন। প্রধান বিচারপতি পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে ওই মামলার শুনানি হয় বৃহস্পতিবার সকালে। ওই মামলাতেই আইনজীবী হিসাবে সওয়াল করার জন্য গিয়েছিলেন মমতা।সেই মামলায় সওয়াল করতেই এদিন সকালেই কালো শামলা পরে হাই কোর্টে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতির এজলাসে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করেন তিনি।মতার পাশে দাঁড়িয়েই এই মামলায় সওয়াল করেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, নিউ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

আরও পড়ুন: ‘এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান’ বিচারপতির কাছে হাত জোড় করে বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, “এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়। এখানে বুলডোজার চালানো যায় না।” পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মমতা উল্লেখ করেন, “আমি দশ জনের নাম দিচ্ছি, যাঁরা মারা গিয়েছেন।”ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এই সব অভিযোগ আসছে। ঘর, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান।” “আমরা এখানে আলোচনা করতে চাই না। পুলিশকে নির্দেশ দিন। পুলিশ FIR নিচ্ছে না। আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। ধর্ষণ, খুনের হুমকি দেওয়া হয়েছে।” তিনি আদালতে সওয়াল করেন, “মানুষ আতঙ্কে অফিস যেতে পারছে না। আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না।বিচারপতি পার্থ সারথী সেন তখন জানতে চান, “এগুলি হলফনামায় উল্লেখ করেছেন?” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হ্যাঁ করা হয়েছে। পুলিশ যেন FIR নেয়। মানুষকে নিরাপত্তা দেয়।”

বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, নিউ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।বিকাশরঞ্জন ভট্টাচার্যের দায়ের করা নিউ মার্কেট সংক্রান্ত মামলাতেও জবাব দেন ধীরাজ ত্রিবেদী। তিনি বলেন, সরকার ওই অস্থায়ী কাঠামো ভাঙেনি। ঘটনায় যুক্তদের মধ্যে ইতিমধ্যে ৯ জনকেফতাপ্তার করা হয়েছে। একদিকে যখন এই মামলার সওয়াল জবাব চলছে, সেই সময় আদালতের বাইরে জয় শ্রী রাম স্লোগান ওঠেন। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।আইনজীবীদের বিক্ষোভ ঘিরে হঠাৎ করেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে হাইকোর্টের লবিতে। তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান তুলতে থাকেন আইনজীবীদের একাংশ। ভিড়ের মধ্যে থেকে ভেসে আসে কুকথাও। ওই বিক্ষোভের মাঝেই হাই কোর্ট চত্বর ছেড়ে বেরিয়ে যান মমতা। তবে এরই মধ্যে আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। বলেন, “ওরা আমাকে মেরেছে।”হাই কোর্ট চত্বরের এই পরিস্থিতির নিন্দায় ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের বিরোধী শিবির।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d