Monday, June 29, 2026
HomeScrollপূর্ব বর্ধমানে বড় পদক্ষেপ পুলিশের, গ্রেফতার ২ তৃণমূল নেতা
East Burdwan

পূর্ব বর্ধমানে বড় পদক্ষেপ পুলিশের, গ্রেফতার ২ তৃণমূল নেতা

তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : পূর্ব বর্ধমানে (East Burdwan) ভোট পরবর্তী হিংসায় বড় পদক্ষেপ করল পুলিশ (Police)। গ্রেফতার করা হল দু’জন তৃণমূল (TMC) নেতাকে। জানা গিয়েছে, অভিযুক্তদের নাম বেড়ুগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ সাহাবুদ্দিন ওরফে দানি এবং জামালপুর ব্লকের শ্রমিক সংগঠনের অন্যতম নেতা তাবারক আলি মণ্ডল। বুধবার তাঁদেরকে আদালতে তোলা হয়েছিল বলে খবর।

পুলিশ সূত্রে খবর, বাংলায় ভোটের ফল ঘোষণার পরেই পূর্ব বর্ধমানের (East Burdwan) জামালপুর (Jamalpur) ব্লকের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছিল। অভিযোগ, এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শেখ সাহাবুদ্দিন এবং তাবারক আলি মণ্ডল। শুধু তাই নয়, এলাকায় উত্তেজনা ছড়ানোর ক্ষেত্রেও তাঁদের বিরুদ্ধে উস্কানির অভিযোগ ওঠে।

আরও খবর : ইসিএলের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪০ শ্রমিক, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

এর পরেই কড়া পদক্ষেপ নেওয়া হয় পুলিশের (Police) তরফে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। এর পর বুধবারেই তাঁদেরকে তোলা হয়েছিল আদালতে। জানা যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৭(২), ১০৯(১), ৩৫২, ৩৫১(৩) এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে জামালপুর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO