Monday, June 29, 2026
HomeScrollইসিএলের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪০ শ্রমিক, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
ECL

ইসিএলের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪০ শ্রমিক, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

একজনের মৃত্যুর আশঙ্কা, খনি কর্তৃপক্ষর উদাসীনতাকেই দায়ী শ্রমিক ইউনিয়নের

ওয়েবডেস্ক-   ইসিএলের (ECL)  কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত হল প্রায় ৪০ জনেরও (40 Worker Injured)  বেশি কয়লা খনির (Coal Mine)  কর্মী। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে যদিও এখনও এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোন তথ্য দেননি। জানা  গেছে,  কুনুস্টুডিয়া এরিয়ার  পড়াশিয়া কোলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফটে খনি কর্মীরা যখন কয়লা খনির অভ্যন্তরে ২৭ নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়ে যায়, এর ফলে মুহূর্তে বায়ুর প্রভাবে চারিদিকে ছিটকে পড়ে কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা।

বেশ কিছু ঠিকা শ্রমিকও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে। মুহূর্তে ঘটা এই ঘটনায় কয়লা খনি শ্রমিকেরা চমকে ওঠে সকলকেই খনির চারিদিকে ছিটকে যায়, সেই প্রবল বেগে আসা হাওয়া। এই ঘটনা ঘটার পরপরই কয়লা খনির উপরে থাকা খনি আধিকারিকেরা শ্রমিকদের উদ্ধারের জন্য তৎপর হয়।

এই ঘটনায় বেশিরভাগ শ্রমিক গুরুতর আহত হয়েছে সকলকেই উদ্ধার করে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল ও ইসিএল এর অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কি কারণে এই ঘটনা কেনই বা এই ঘটনা ঘটলো, কার দোষেই বা এই ঘটনা ঘটেছে সে সকল বিষয় নিয়ে কয়লা খনির শ্রমিক সংগঠন এখন বিক্ষোভ দেখাচ্ছে।

আরও পড়ুন-  উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল

শ্রমিক সংগঠনের দাবি খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO