Tuesday, June 9, 2026
HomeScrollমমতার পাশে দাঁড়িয়ে হাইকোর্টে সওয়াল বিকাশের!
Mamata Banerjee

মমতার পাশে দাঁড়িয়ে হাইকোর্টে সওয়াল বিকাশের!

বিজেপি সরকারের বিরুদ্ধে হাইকোর্টে বাম-তৃণমূল

ওয়েব ডেস্ক : বিরল দৃশ্য! পশ্চিমবঙ্গে (West Bengal) বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে একযোগে সওয়াল করল বাম (CPIM) ও তৃণমূল (TMC)। এদিন ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে খোদ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হাজির হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) পাশে দাঁড়িয়ে সওয়াল করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে এই শুনানি হয়। এদিন মমতা সওয়াল করেছিলেন, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। ফলে বাংলার মানুষকে বাঁচান। মমতার পাশে দাঁড়িয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, নিউমার্কেটে হকারদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। সেগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

মূলত, নির্বাচনের পর বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরাও। দু’জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা (Public interest litigation)। সেখানে প্রধান বিচারপতি সুজয় পালের কাছে অনুমতি চেয়ে মমতা বলেন, তিনি ১৯৮৫ সাল থেকে আইনজীবী। সেই কারণে এই মামলায় আমি সওয়াল করতে চাই।

আরও খবর : পশুবলিতে কড়া লাগাম রাজ্য সরকারের, শংসাপত্র ছাড়া নিষিদ্ধ বলি!

এর পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অনেককে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তপশিলি জাতি, সংখ্যালঘু দের হুমকি দেওয়া হচ্ছে। তাঁকেও পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। এই সব কারণে, রাজ্যের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার লকথা বলেন মমতা (Mamata Banerjee)। অবশ্য পুলিশের আইনজীবী ধীরাজ ত্রবেদী আবদন করে বলেন, পুরনো হিংসার মামলার সঙ্গে এই মামলা যুক্ত করে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়া হোক। বিকাশরঞ্জনের নিউ মার্কেট সংক্রান্ত মামলাতে ধীরাজ ত্রিবেদী বলেছেন, সরকারের তরফে ওই কাঠামো ভাঙা হয়নি। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে

বলে রাখা দরকার, নির্বাচনে পরাজয়ের পর বিজেপিকে আটকাতে বামাদের এগিয়ে আসার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো। এর পরেই এবার হাইকোর্টে বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে সওয়াল করতে দেখা গেল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d