Sunday, March 29, 2026
HomeScrollঅগ্নিবীণা উৎসব ২০২৫ নৃত্যের ছন্দে মুগ্ধ গোবরডাঙা দেখুন এই ভিডিয়োয়
Gobardanga

অগ্নিবীণা উৎসব ২০২৫ নৃত্যের ছন্দে মুগ্ধ গোবরডাঙা দেখুন এই ভিডিয়োয়

মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত হল 'অগ্নিবীণা উৎসব

গোবরডাঙা: রঙিন আলো, সুরের মূর্ছনা আর ছন্দের তালে নৃত্যের জাদু— এমনই মনোমুগ্ধকর আবহে অনুষ্ঠিত হল ‘অগ্নিবীণা উৎসব – ২০২৫’ (Fastival)। রবিবার সন্ধ্যায় গোবরডাঙার সাহাপুরে জাগ্রত সংঘ উদ্যান কলোনীতে এই উৎসবের আয়োজন করে নৃত্যসংস্থা অগ্নিবীণা, নৃত্যশিক্ষিকা পৌষালী বসুর তত্ত্বাবধানে। চার দশক পেরিয়ে গেলেও অগ্নিবীণার বার্ষিক উৎসবের এটি ছিল চতুর্থ বর্ষ। স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উপচে পড়া ভিড়। নৃত্যশিল্পীদের ছন্দে ছন্দে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোবরডাঙা (Gobardanga) পুরসভার পৌরপ্রধান ও নাট্যব্যক্তিত্ব শংকর দত্ত। তিনি বলেন, “গোবরডাঙা বরাবরই সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র। আজকের এই অগ্নিবীণা উৎসব প্রমাণ করে নতুন প্রজন্ম সেই ঐতিহ্যকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন: মেয়াদ উত্তীর্ণ ভিসা সহ গ্রেফতার জনপ্রিয় বাংলাদেশি ভ্লগার

নৃত্যশিক্ষিকা পৌষালী বসু জানান, “অগ্নিবীণার প্রতিটি পদক্ষেপ আমাদের সাংস্কৃতিক চেতনা ও শৃঙ্খলার প্রতিফলন। আমার শিক্ষার্থীরা শুধু নাচ শেখে না— তারা শিখছে একতা, সৌন্দর্যবোধ ও মানবিক মূল্যবোধ।”

রঙিন পোশাকের মাধুর্য, তালের নৃত্যভঙ্গি ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে গোবরডাঙার সন্ধ্যা। অগ্নিবীণা উৎসবের এই আয়োজন গোবরডাঙার সাংস্কৃতিক মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot