Saturday, July 18, 2026
HomeScrollসক্রিয় হচ্ছে বর্ষা! বৃষ্টিতে ভাসবে যোগ দিবসের অনুষ্ঠান? রবির সকালে কেমন থাকবে...
Weather Forecast

সক্রিয় হচ্ছে বর্ষা! বৃষ্টিতে ভাসবে যোগ দিবসের অনুষ্ঠান? রবির সকালে কেমন থাকবে আবহাওয়া?

গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, এবার পালা দক্ষিণবঙ্গের?

কলকাতা: আগামীকাল রাজ্যজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। শহর কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডেও রয়েছে বিশেষ কার্যক্রম, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু রবির সকালে কেমন থাকবে আবহাওয়া (Weather Forecast)? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে আরও সক্রিয় হতে চলেছে বর্ষা (Monsoon)। উত্তর থেকে দক্ষিণ- একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের মতে, পাঞ্জাব থেকে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় পশ্চিমী বায়ুপ্রবাহের অক্ষরেখাও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন: মোদির সফর উপলক্ষে শহরে যান নিয়ন্ত্রণ, বন্ধ কোন রাস্তা? দেখে নিন

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত বৃষ্টিমুখর থাকবে। ২২ জুন সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ জুন থেকে ২৩ জুনের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ জুন থেকে ২৪ জুনের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ জুন থেকে ২৭ জুনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। তবে প্রায় প্রতিদিনই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া আর্দ্র ও অস্থির থাকবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot