HomeScroll‘কাকিমার অত্যাচার আর সহ্য হচ্ছে না’! ২০ টাকার নোটে মৃত্যুকামনা লিখে মন্দিরে...
Andhra Pradesh

‘কাকিমার অত্যাচার আর সহ্য হচ্ছে না’! ২০ টাকার নোটে মৃত্যুকামনা লিখে মন্দিরে দান, ভাইরাল অদ্ভুত ঘটনা

দানবাক্সে মিলল চাঞ্চল্যকর বার্তা, নোটের লেখা পড়ে হতবাক মন্দির কর্তৃপক্ষ

ওয়েব ডেস্ক: মন্দিরে গিয়ে ভক্তরা সাধারণত নিজের ও পরিবারের মঙ্গল কামনা করেন। কিন্তু অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) একটি মন্দিরে দানবাক্স থেকে উদ্ধার হওয়া ২০ টাকার একটি নোট ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ, ওই নোটে এক পুণ্যার্থী তাঁর কাকিমার দ্রুত মৃত্যুকামনা করে বার্তা লিখে গিয়েছেন বলে দাবি মন্দির কর্তৃপক্ষের।

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার সুব্রহ্মণ্যস্বামী মন্দিরে। সম্প্রতি মন্দিরের দানবাক্স খোলার পর দানের টাকা গণনার সময় কর্মীদের নজরে আসে একটি ২০ টাকার নোটে লেখা অদ্ভুত বার্তা।

আরও পড়ুন: ভেঙে পড়ল মন্দিরের ছাদ! মহারাষ্ট্রে বাড়ছে হতাহতের সংখ্যা

মন্দির কর্তৃপক্ষের দাবি, নোটটিতে লেখা ছিল, “হে স্বামী, কাকিমার অত্যাচার আর সহ্য করতে পারছি না। দ্রুত যেন ওর মৃত্যু হয়।” প্রথমে কর্মীরা লেখাটির গুরুত্ব বুঝতে পারেননি। পরে ভালো করে পড়ার পর তাঁরা বিস্মিত হয়ে যান। এমন বার্তা আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা।

এরপর ওই নোটের ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখলেও, অনেকেই পারিবারিক সম্পর্কের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্সে নানা ধরনের প্রার্থনা বা মনস্কামনা সংক্রান্ত বার্তা আগে মিলেছে। কিন্তু কোনও আত্মীয়ের মৃত্যুকামনা করে লেখা বার্তা এই প্রথম তাঁদের নজরে এল।

কে বা কারা ওই বার্তা লিখেছেন, তা এখনও জানা যায়নি। তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই প্রশ্ন তুলেছেন, পারিবারিক বিরোধ এতটাই তীব্র হতে পারে যে, তার প্রতিফলন মন্দিরের দানবাক্সে জমা দেওয়া টাকার নোটেও দেখা যায়!

[youtube-feed feed=1]
Read More

Latest News