Sunday, June 7, 2026
HomeScrollচাঁদিফাটা গরম নাকি ঝড়বৃষ্টি, প্রথম দফার ভোটে কেমন থাকবে আবহাওয়া? দেখুন বড়...
Weather Forecast for Assembly Election 2026

চাঁদিফাটা গরম নাকি ঝড়বৃষ্টি, প্রথম দফার ভোটে কেমন থাকবে আবহাওয়া? দেখুন বড় আপডেট

হাঁসফাঁস গরম থেকে কবে মুক্তি পাবে রাজ্যবাসী? দেখে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

কলকাতা: দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমের মধ্যেই বৃহস্পতিবার প্রথম দফার বিধানসভা ভোট (Assembly Election 2026)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, ভোটের দিনেও মিলবে না স্বস্তি। উল্টে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় তীব্র গরম (Heat Wave) ও অস্বস্তির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একইসঙ্গে উত্তরবঙ্গে ভোট দিতে গিয়ে ঝড়বৃষ্টির (Thunderstorm) মুখেও পড়তে হতে পারে সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলায় ভোটগ্রহণ হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ- এই জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও ভোট হবে প্রথম দফায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের ছয় জেলা—পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার জন্য সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। পূর্ব ও উপকূলীয় জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করায় অস্বস্তি আরও বাড়বে।

আরও পড়ুন: ৭,৫৪৫ ফুট উঁচু ভোটকেন্দ্র, ভোটার মাত্র ১৯২! ইভিএম নিয়ে ঘোড়ায় চড়ে রওনা দিলেন ভোটকর্মীরা

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার কিছুটা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। গরমের পাশাপাশি হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা তৈরি হবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হাওয়ার গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা (Kolkata Weather) সহ গোটা দক্ষিণবঙ্গেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টিতে গরমের দহনজ্বালা খুব একটা কমবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী সাত দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃহস্পতিবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini