Saturday, July 18, 2026
HomeScrollপাহাড়ে পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার
North Bengal

পাহাড়ে পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পশ্চিমবঙ্গ সরকার

পর্যটন দফতর এমন পরিস্থিতিতে সবার সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষ

ওয়েব ডেস্ক : রাতভর ভারী বৃষ্টি (Rain)। তার জেরে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে (North Bengal)। এদিকে বৃষ্টির জেরে কার্শিয়াঙে ভেঙে গিয়েছে দুধিয়ায় অস্থায়ী সেতু। এদিকে নালাসন নদীতেও ক্রমশ জলস্তর বাড়ছে। এদিকে ১১০ নম্বর জাতীয় সড়কে নেমেছে ধস (Land Slide)। এমন অবস্থায় পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের (Tourist) জন্য হেল্পলাইন নম্বর (Help line Number) চালু করল পশ্চিমবঙ্গ সরকার।

রাতভর টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Rain) জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পাহাড় ও সমতলের জনজীবন। গত ২৪ ঘণ্টায় পাহাড় ও সমতল মিলিয়ে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অতি বর্ষণের জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে কার্শিয়াং এর দুধিয়ায় তলিয়ে যাওয়ার সেতু পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে পৌঁছালেন দার্জিলিং সংসদ রাজু বিস্তা (Raju Bista)। তিনি জানান, জানান, প্রতিবছরই এই দুনিয়ায় বর্ষা এলেই ক্ষতির মুখে পড়তে হয় এখানে স্থায়ীকরণের জন্য বেইলি ব্রিজ করার আবেদন করেছে স্থানীয়রা আমি বিষয়টি সেনা এবং মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর : ইসিএলের তৈরি জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় জলসংকটের আশঙ্কা, সমস্যায় পড়তে পারেন কয়েক হাজার বাসিন্দা

এই সবের পর পর্যটকের কথা মাথায় রেখে হেল্পলাইন নম্বর চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পর্যটন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh) জানিয়েছেন, উত্তরবঙ্গ, বিশেষ করে পার্বত্য অঞ্চলে যে ভারী বৃষ্টি হচ্ছে তা পর্যটকদের কাছে সমস্যা তৈরি করেছে। পর্যটন দফতর এমন পরিস্থিতিতে সবার সঙ্গে যোগাযোগ রাখছে। পাশাপাশি ১৮০০২১২১৬৫৫/ ৩৫৩২৫১৩৯৮৬-এই দু’টো নম্বর চালু করা হয়েছে। কোনও পর্যটকদের কোনও ধরণের সমস্যা হলে এই নম্বরে ফোন করলে সরকার সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বলে রাখা দরকার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত (Rain) ও ধসের কারণে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রাজ্য পর্যটন দফতর। পর্যটকদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছিল দুধিয়ার মূল সেতুটি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি হিউম পাইপের উপর এই অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই বর্ষার প্রথম ধাক্কাতেই বালাসনের গর্ভে তলিয়ে গেল সেই অস্থায়ী সেতু। এর জেরে রাত থেকেই দুধিয়ার বালাসন তীরবর্তী এলাকার মানুষ চরম আতঙ্কে রয়েছেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot