HomeBig newsবুধবারও বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা
West Bengal Weather update

বুধবারও বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা

আজও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ওয়েব ডেস্ক : মঙ্গলবারের পর বুধবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে (West Bengal Weather)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে।

কলকাতার ক্ষেত্রে বুধবার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এক-দু’দফায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

আরও খবর : শিখা ইন অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ নবান্নের

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে আবহাওয়ার এই পরিবর্তন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News