Sunday, March 15, 2026
HomeBig newsউত্তরে ভারী বৃষ্টির সতর্কতা ! ভিজবে দক্ষিণও, বসন্তে দুর্যোগের আভাস বঙ্গে
Weather Update

উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা ! ভিজবে দক্ষিণও, বসন্তে দুর্যোগের আভাস বঙ্গে

সপ্তাহান্তে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলা ভিজবে?

কলকাতা: সকাল থেকে রোদ-মেঘের খেলা চলছে। সেই সঙ্গে শনিবার সকাল থেকে ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। পাল্লা দিয়ে চড়ছে পারদ। সারাদিনই শহরে কখনও আংশিক আবার কখনও সম্পূর্ণ মেঘলা আকাশ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শহরে প্রধানমন্ত্রীর ‘হাই-ভোল্টেজ’ সভা ঝড়বৃষ্টিতে (Rain Strom Forecast West Bengal) ভেস্তে যাওয়ার আশঙ্কা? আজ শহরে বৃষ্টি না হলেও রবিবার দুপুরের পর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের সমস্ত জেলাতেই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (West Bengal Weather Thunderstorms Forecast) সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। আগামী ১৫ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত গোটা বাংলার বিভিন্ন জেলায় দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণেও। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে দক্ষিণেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টির স্পেল। সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলাতে। রবিবারে ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো রয়েছে। কলকাতাতেও সোমবার ঝড়বৃষ্টির (Rain Strom Forecast Kolkata) সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সপ্তাহ জুড়ে।

আরও পড়ুন: ধীরে ধীরে ব্রিগেডমুখী বিজেপি কর্মী ও সমর্থকেরা, ভিড় বাড়ছে হাওড়া-শিয়ালদহে

আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে কম-বেশি দুর্যোগ চলবে, জানিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে। হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সঙ্গে ৪০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked