Tuesday, March 31, 2026
HomeBig news১ লক্ষ মতুয়া ভোট বাদ গেলে কী এসে যায়? বিস্ফোরক মন্তব্য শান্তনু...
Shantanu Thakur

১ লক্ষ মতুয়া ভোট বাদ গেলে কী এসে যায়? বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের

এবার কী বলবে বিজেপি?

উত্তর ২৪ পরগনা (বনগাঁ): ৫০ লক্ষ রোহিঙ্গা , বাংলাদেশি মুসলমান,  পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের( Matua Vote)  এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কি আসে যায় বললেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur) । শান্তনু এই বক্তব্যে তোলপাড় মতুয়া রাজনীতিতে। তাহলে কী সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের কথাই ঠিক হল? মমতা বালা ঠাকুর অভিযোগ করেছিলেন, এই এসআআর হচ্ছে মতুয়াদের নাম বাদ দেওয়ার জন্য। আসলে বিজেপি, কমিশনের সঙ্গে যোগসাজশে এই কাজ করছে।

সোমবার সন্ধ্যা নাগাদ উত্তর ২৪ পরগনা বনগাঁর গাড়াপোতাতে একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁর কলমবাগান থেকে গাড়াপোতা পর্যন্ত একটি সংকল্প যাত্রা হয় প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।

মতুয়া সম্প্রদায়ের মানুষকে সিএএ তে আবেদন করবার জন্য অনুরোধ করে শান্তনু বলেন, দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএএ তে আবেদন করুন। রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে ।এস আই আর এর সঙ্গে নাগরিকত্বের কোন সম্পর্ক নেই ।

এসআইআর এ আমাদের কোন সমস্যা নয় ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করবার জন্য এসআইআর যদি ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন। ৫০ লক্ষ রোহিঙ্গা , বাংলাদেশি মুসলমান,  পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয় তাতে কি আসে যায়। রাজ্যের মধ্যে সবথেকে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে সিএএ-এর জন্য আবেদন বেশি হয়েছে বলে জানিয়েছেন শান্তনু।

আরও পড়ুন-  বালিগঞ্জে প্রার্থী হচ্ছেন না নিশা চ্যাটার্জি,  ভোলবদল হুমায়ুন কবীরের

এসআইআর,  এসআইআর এর  মতো হতে দিন। আমাদের মতুয়াদের কোনও সমস্যা হতে দেব না। এসআইআর হলে জঞ্জালমুক্ত হবে। মতুয়া ভাইদের চিন্তার কোনও কারণ নেই। আমরা বাইরের ন্যাচারালিজেশন ভারতীয় নাগরিক হব।  টিএমসি নাটক শুনতে হবে না।

সাম্প্রতিক বাংলাদেশের দিপু দাস হত্যা প্রসঙ্গে শান্তনু ঠাকুর ইউনুসকে ‘অথর্ব’ বলে আক্রমণ করেন। পাকিস্তানের দালাল বলেন। আমেরিকার দালালি করে নোবেল পেয়েছেন বলেও আক্রমণ করেন। দিপু দাসের  নৃশংস কাণ্ডের ভিডিও ভাইরাল করতে আবেদন করেন। বাংলাদেশের সরকার পরিবর্তন করে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকেও এই ভাবে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

দেখুন আরও খবর-

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot