Friday, March 27, 2026
HomeBig newsকবে থেকে শুরু উচ্চ মাধ্যমিক? কী কী নিয়ম? জেনে নিন এই ভিডিয়োয়
Higher secondary

কবে থেকে শুরু উচ্চ মাধ্যমিক? কী কী নিয়ম? জেনে নিন এই ভিডিয়োয়

অ্যাডমিট কার্ডে বিভ্রান্তি নিয়ে বড় ঘোষণা শিক্ষা সংসদের

ওয়েবডেস্ক- বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher secondary) । এবছর চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি (Higher Secondary Education Council President)  চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeev Bhattacharya)  জানিয়েছেন, চতুর্থ সেমেস্টার, উচ্চ মাধ্যমিক সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত পরীক্ষা  চলবে। মোট ৭,১০০০০ পরীক্ষার্থী। ৭৯৩৪৭ ছাত্রী সংখ্যা বেশি ছাত্রদের তুলনায়।২১০৩ পরীক্ষা কেন্দ্র। ১০৪ টি কেন্দ্র স্পর্শকাতর।

সেই সঙ্গে একগুচ্ছ নির্দেশিকার কথাও জানিয়েছেন সংসদ সভাপতি। কনফিডেন্সিয়াল ও মূল গেটে সিসিটিভি থাকবে। ৯:৫০ এ প্রশ্নপত্র দেওয়া হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে। সেমেস্টার চতুর্থ ও ওল্ড সিস্টেম পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র থাকবে। তৃতীয় সেমেস্টার সাপ্লিমেন্টারি প্রশ্নপত্র শুধু ওএমআর- এ পরীক্ষা হবে। সব জায়গায় প্রশ্নপত্র পৌঁছে গেছে। এবার উচ্চ মাধ্যমিকে তিনটে  পরীক্ষা থাকছে –

১. উচ্চ মাধ্যমিক স্তর 4 সেমেস্টার বা উচ্চ মাধ্যমিক (সকাল ১০টা থেকে ১২টা)

২. উচ্চ মাধ্যমিক 3rd সেমেস্টার সাপ্লিমেন্টারি (১টা থেকে ১টা ১৫)

৩. উচ্চ মাধ্যমিক ওল্ড সিস্টেম (১০টা থেকে ১টা ১৫)

এদিকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ, চূড়ান্ত সেমেস্টার তার আগেই অ্যাডমিট কার্ডে (Admit Card)  দেখা গেল সমস্যা। প্রায় চার হাজার অ্যাডমিট কার্ড বাতিল করে নতুন অ্যাডমিট কার্ড দিতে হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, অ্যাডমিট কার্ডে মুদ্রণ ত্রুটির কারণে কোনও কোনও পরীক্ষার্থীর রোল নম্বরের মাঝে একটি ‘দশমিক বিন্দু’ এসে গেছে। এদিকে একেবারে শেষ মুহূর্তে সংসদের এই ত্রুটি সামনে আসে। তড়িঘড়ি ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ত্রুটি সংশোধনে চেষ্টা করে সংসদ। রবিবার সন্ধ্যায় সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জানানো হয়, যে সব পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে দশমিক বিন্দু সংক্রান্ত কোনও ত্রুটি রয়েছে, তারা যেন নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেয়। দশমিক বিন্দু যুক্ত অ্যাডমিট কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto