Saturday, March 14, 2026
HomeScrollবিজেপি সরকার হলে মহিলারা সুরক্ষিত থাকবেন, বিরাট বার্তা মোদির
Narendra Modi

বিজেপি সরকার হলে মহিলারা সুরক্ষিত থাকবেন, বিরাট বার্তা মোদির

ব্রিগেড থেকে তৃণমূলকে তোপ মোদির

কলকাতা: কলকাতার ব্রিগেড ময়দান থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর অভিযোগ, বাম সরকারকে সরিয়ে আশায় বুক বেঁধে তৃণমূলকে (TMC) ক্ষমতায় এনেছিল বাংলার মানুষ, কিন্তু এখন রাজ্যে অপরাধ ও গুন্ডারাজ বেড়েছে।

মোদি বলেন, তৃণমূল অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে এবং বিভিন্ন ঘটনায় দলের নেতাদের নাম উঠে আসছে। সন্দেশখালি (Sandeshkhali) ও আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেই সব ঘটনার ছবি এখনও মানুষের মনে তাজা। তাঁর অভিযোগ, রাজ্যে মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে।

আরও পড়ুন: ব্রিগেডের আগে গিরিশ পার্কে রণক্ষেত্র, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ

প্রধানমন্ত্রীর কথায়, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি বদলে যাবে। তিনি বলেন, “এটাই মোদীর গ্যারান্টি।” তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকেও কটাক্ষ করেন মোদী। তাঁর মন্তব্য, “আজ বাংলার মা নিঃস্ব, মাটি লুণ্ঠিত, মানুষ চলে যাচ্ছে।” ব্রিগেডের সভা থেকে তিনি নতুন বাংলা গড়ার ডাকও দেন।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked