Saturday, April 25, 2026
HomeJust Inকুলটিতে তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের গুন্ডাগিরি, রেশন ডিলারকে মার

কুলটিতে তৃণমূল কাউন্সিলরের ভাইয়ের গুন্ডাগিরি, রেশন ডিলারকে মার

ওয়েব ডেস্ক: ভিডিয়ো হার মানাবে হিন্দি সিনেমাকেও (Hindi Movie)। সিসিটিভির (CCTV) ভাইরাল হওয়া ফুটেজ অনুযায়ী, দৃশ্য এক, কাউন্সিলরের ভাই হঠাৎ কলার চেপে ধরলেন রেশন ডিলারকে(Ration Dealer)। দৃশ্য দুই, ছুটে এল তাঁর সাঙ্গপাঙ্গরা। চেয়ারে বসে থাকা রেশন ডিলারকে ধাক্কা দিয়ে বের করা হল দোকানের বাইরে। দৃশ্য তিন, রেশন ডিলারকে মার কাউন্সিলরের ভাই ও তাঁর সাঙ্গপাঙ্গের। দৃশ্য চার, এরপর রেশন ডিলারকে আবারও মার। (যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি) ঘটনাটি শনিবারের।

আসানসোলের কুলটির ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেনের দাবি, ওই রেশন ডিলার ঠিকমতো রেশন দিচ্ছেন না। ব্যবহার খারাপ করছেন। বলতে গেলে অনেক রকম কথা বলছেন। এমন অভিযোগ তাঁর কাছে এদিন সকালে এসেছে। তিনি না থাকায় এলাকার মানুষ তাঁর ভাইকে ডেকেছেন। কিন্তু তাঁর ভাই রেশন ডিলারকে জিজ্ঞেস করতে গেলে রেশন ডিলার খারাপ ব্যবহার করেন। তাই একটু ধাক্কাধাক্কি হয়। মারামারি খুব একটা হয়নি। পরে তিনি ব্যাপারটা মিটিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: গাজোল থানার পুলিশের হাতে গ্রেফতার ব্রাউন সুগার পাচারকারী

অন্যদিকে রেশন ডিলার রোহিত ভালটিয়া জানান, দীর্ঘ তিন বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। ওই কাউন্সিলর কিছু চাইছেন। যেটা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। আর সে কারণেই কোনও না কোনও অজুহাতে তাঁর উপর অত্যাচার চলছে। কাউন্সিলর জাকির হোসেনের ভাই সাগির সহ বেশ কয়েকজন তাঁকে মারধর করে।  চেয়ার থেকে ঠেলে দেয়। বাজার থেকে নতুন তালা কিনে এনে সরকারি দোকানের সাটার নামিয়ে তালা মেরে দেয়। ভিডিও ভাইরাল হতেই তার ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে স্থানীয় শাসক দলের কাউন্সিলরের ভাইয়ের নেতৃত্বে এই ধরনের আচরণে অসন্তুষ্ট রেশন প্রাপকরাও। ওই রেশন ডিলারের আরও বক্তব্য, মুখ্যমন্ত্রী নেতা ও জনপ্রতিনিধিদের মানুষের সঙ্গে সুসম্পর্ক করতে বলছেন। মানুষের দরজায় পৌঁছতে বলছেন।  অথচ   শাসক দলের কাউন্সিলরের ভাই সহ সাঙ্গপাঙ্গের এই ধরনের আচরণ।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot