HomeBig newsমহাসপ্তমীতে বাংলায় শাহ! বেলুড় মঠ সহ একাধিক পুজোমণ্ডপে যাওয়ার সম্ভাবনা
Amit Shah

মহাসপ্তমীতে বাংলায় শাহ! বেলুড় মঠ সহ একাধিক পুজোমণ্ডপে যাওয়ার সম্ভাবনা

মহালয়ার সফর বাতিলের পর সপ্তমীতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কলকাতা ও সংলগ্ন এলাকায় ঠাসা কর্মসূচির ইঙ্গিত

ওয়েব ডেস্ক : মহাসপ্তমীতে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, দুর্গাপুজোর আবহে রাজ্যে এসে একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। সকালেই বেলুড় মঠে যেতে পারেন তিনি। এরপর বালি থেকে কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে যাওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, মহাসপ্তমীতে বেলুড় মঠ দর্শনের পর অমিত শাহ যেতে পারেন বালির দেশবন্ধু ক্লাবের পুজোয়। সেখান থেকে কলকাতায় ফিরে সৌজন্য ক্লাবের দুর্গাপুজো পরিদর্শনের কথা রয়েছে তাঁর। দুপুরে চেতলা ২৪ পল্লির পুজোমণ্ডপে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শোভাবাজার রাজবাড়ি ঘুরে শ্রীভূমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর :  পুজোর মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়, কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?

মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সের একটি অনুষ্ঠানে অমিত শাহের উপস্থিত থাকার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই সফর বাতিল হয়। এবার মহাসপ্তমীতে তাঁর সম্ভাব্য আগমন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এটাই প্রথম দুর্গাপুজো। ফলে এবারের উৎসবকে ঘিরে রাজনৈতিক মহলেও বাড়তি আগ্রহ রয়েছে। পুজোর দিনগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচি সেই আগ্রহ আরও বাড়িয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News