HomeScrollদিল্লি থেকে আমদাবাদে সরছে না ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে! জল্পনায় জল ঢালল বিসিসিআই
BCCI

দিল্লি থেকে আমদাবাদে সরছে না ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে! জল্পনায় জল ঢালল বিসিসিআই

অরুণ জেটলি স্টেডিয়ামে সংস্কারকাজ চলায় ভারত-শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্যাচের ভেন্যু বদলের জল্পনা তৈরি হয়েছিল। তবে ম্যাচ দিল্লি থেকে আমদাবাদে সরানোর কোনও সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ওয়েব ডেস্ক : ভারত-শ্রীলঙ্কা এক দিনের আন্তর্জাতিক ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে তৈরি হওয়া জল্পনায় ইতি টানল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI)। আগামী ১৩ ডিসেম্বর দিল্লিতে দুই দলের প্রথম ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ আমদাবাদে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছিল আলোচনা। সোমবার বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া (Devajit Saikia) জানিয়ে দিয়েছেন, ম্যাচের স্থান পরিবর্তন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংস্কারের কাজ চলার খবর থেকেই এই জল্পনার সূত্রপাত। মাঠের পিচ, আউটফিল্ড এবং নিকাশি ব্যবস্থা উন্নত করার কাজ চলছে বলে খবর। সেই কারণে ডিসেম্বরের ম্যাচ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, দিল্লির পরিবর্তে আমদাবাদে হতে পারে সিরিজের প্রথম ম্যাচ।

তবে সেই দাবি নস্যাৎ করে দেবজিৎ সইকিয়া (Devajit Saikia) জানিয়েছেন, দিল্লিতে নির্ধারিত ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আমদাবাদে সরিয়ে নেওয়ার খবর সঠিক নয়। সূচি সংক্রান্ত কোনও পরিবর্তনের খবর জানতে সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সরকারি ঘোষণার উপর নির্ভর করার অনুরোধও জানিয়েছেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলি নির্দিষ্ট নীতি মেনেই বিভিন্ন শহরে বরাদ্দ করা হয় বলেও জানিয়েছেন বোর্ড সচিব।

আরও খবর :  অভিষেক-শ্রেয়স নন, বৈভবের প্রতিভায় মুগ্ধ ফার্গুসন! সিরিজের আগেই কিউয়ি পেসারের চ্যালেঞ্জ

সূচি অনুযায়ী, ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা ১৩ ডিসেম্বর দিল্লিতে। দ্বিতীয় ম্যাচ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে এবং তৃতীয় তথা শেষ ম্যাচ ১৯ ডিসেম্বর আমদাবাদে হওয়ার কথা। অর্থাৎ, আমদাবাদে ম্যাচ থাকলেও সেটি সিরিজের প্রথম নয়, তৃতীয় ওয়ান ডে। শ্রীলঙ্কার ভারত সফরে তিনটি ওয়ান ডে-র পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচও খেলার কথা রয়েছে। ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি রাজকোট, কটক ও পুণেতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News