Wednesday, June 17, 2026
HomeScrollদাউ দাউ করে জ্বলে উঠল কারখানা, মাঝরাতে আতঙ্ক হাওড়ায়

দাউ দাউ করে জ্বলে উঠল কারখানা, মাঝরাতে আতঙ্ক হাওড়ায়

হাওড়া: রাজ্যে একের পর এক অগ্নিকাণ্ড (Fire Broke Out)। শীতের শুরু থেকেই শহর কলকাতার একাধিক জায়গায় আগুন লেগে যাওয়ার খবর সামনে এসেছে। আর এবার ভয়াবহ আগুন লাগল হাওড়া (Howrah) জেলায়। মঙ্গলবার গভীর রাতে হাওড়ার আমতার একটি প্লাস্টিক কারখানায় (Plastic Factory) আগুন লেগে যায় বলে খবর। হতাহতের কোনও খবর সামনে না এলেও এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

সূত্রের খবর, মঙ্গলবার রাত প্রায় বারোটা নাগাদ আমতার নতুন রাস্তা এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন নজরে আসতেই কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে দমকলে খবর দেওয়া হলে ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন: কর্মরত অবস্থায় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার, গ্রেফতার অভিযুক্ত

জানা গিয়েছে, আগুন এখন অনেকেটা নিয়ন্ত্রণ রয়েছে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্লাস্টিক কারখানার মালিক এই ব্যাপারে মুখ খোলেননি। পাশাপাশি, এই অগ্নিকাণ্ডের জেরে কারখানার কোনও শ্রমিকের আহত হওয়া বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO