Sunday, June 28, 2026
HomeScrollকাশ্মীর ইস্যুতে মোদিকে খোঁচা ওমর আবদুল্লার

কাশ্মীর ইস্যুতে মোদিকে খোঁচা ওমর আবদুল্লার

ওয়েব ডেস্ক: ২০১৮ সালের পর প্রথমবার নির্বাচিত সরকার পেলেও জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)। তাঁর মতে, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর থেকে জোরপূর্বক স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার (Modi Government)।

সম্প্রতি দিল্লির একটি আলোচনা সভায় ওমর আবদুল্লা সরাসরি নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, “৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে স্বতঃস্ফূর্ত কোনও শান্তি ফেরেনি, বরং বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।” উদাহরণ দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, “শব-এ-বরাতের দিন শ্রীনগরের ঐতিহ্যবাহী জামিয়া মসজিদ বন্ধ রাখা হয়েছিল, যা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।”

আরও পড়ুন: জেপি নাড্ডার পর বিজেপির কাণ্ডারি কে? দেখুন বড় আপডেট

এদিন সতর্ক করে ওমর আবদুল্লা বলেন, “যদি ভয় দেখিয়ে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হয়, তাহলে তার প্রভাব দীর্ঘস্থায়ী হবে না।” তাঁর মতে, সরকারের উচিত বাস্তবসম্মত ও গণতান্ত্রিক উপায়ে মানুষের আস্থা অর্জন করা, কেবল জোরজবরদস্তি করে শান্তি প্রতিষ্ঠা করা নয়।

পাশাপাশি, প্রশাসনিক কাঠামো নিয়েও তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর হাতে পুলিশ ও আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা ছিল। কিন্তু এখন জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় এই ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নরের হাতে চলে গেছে। ওমরের মন্তব্য, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে যদি পর্যাপ্ত ক্ষমতা না থাকে, তবে তা জনাদেশের প্রতি মর্যাদাহীনতারই ইঙ্গিত দেয়।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO