Tuesday, April 21, 2026
HomeScrollআজ ইংল্যান্ডের হাতে আফগানিস্তানের সেমিফাইনাল ভাগ্য!

আজ ইংল্যান্ডের হাতে আফগানিস্তানের সেমিফাইনাল ভাগ্য!

ওয়েব ডেস্ক: ২০২৩ ওডিআই বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের (Glen Maxwell) অতিমানবিক ইনিংস আফগানিস্তানকে (Afghanistan) সেমিফাইনালে উঠতে দেয়নি। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স (ICC Champions Trophy 2025) ট্রফিতেও দুর্ভাগ্য সঙ্গী হল তাদের। এবারও প্রতিপক্ষ ছিল সেই অস্ট্রেলিয়া (Australia) তবে আফগানদের বেশি কষ্ট দিল বৃষ্টি। খেলা ভেস্তে যাওয়ায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিতে স্টিভ স্মিথরা (Steve Smith)।

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ডের ম্যাচ। রশিদ খানদের (Rashid Khan) সেমিতে যাওয়ার ক্ষীণতম সম্ভাবনা রয়েছে জস বাটলারদের (Jos Buttler) হাতে। ইংল্যান্ড যদি আজ প্রথমে ব্যাট করে ২০৭ রানে জেতে তাহলে নেট রান রেটে এগিয়ে যাবে আফগানিস্তান এবং তারাই সেমিফাইনালে যাবে। আর একটা অঙ্ক হল ইংল্যান্ড ৩০০ বা তার বেশি রান ১১.১ বলে তুলে ফেলতে পারে, যেটা অসম্ভব।

আরও পড়ুন: আফগানদের প্রশংসায় শচীন, কৃতজ্ঞতা প্রকাশ জাদরানের

সুতরাং ধরেই নেওয়া যায়, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘটেছে আফগানিস্তানের। তবে আফগান ক্রিকেটের অগ্রগতির তারিফ করতেই হয়। বাংলাদেশ তাদের দেখে শিক্ষা নিতেই পারে, শুধু বাংলাদেশ কেন, পাকিস্তানও। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মন্থর পিচেও ২৭৩ করে ফেলেছিল তারা। দলগত পারফরম্যান্স কাকে বলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আফগান ক্রিকেটাররা।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপদার্থতার কথা না বললেই নয়। এই টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ বাতিল হলেও সেগুলো নিয়ে কিছু বলার নেই, কারণ নাগাড়ে বৃষ্টি হয়েছিল। কিন্তু শুক্রবার মাত্র আধঘণ্টার বৃষ্টি খেলা বানচাল করে দিল। আম্পায়াররা মাঠ পরিদর্শনে গিয়ে দেখলেন আউটফিল্ডের বহু জায়গা ভিজে সপসপ করছে। বাধ্য হয়ে তাঁরা খেলা বাতিল ঘোষণা করে দেন। কিন্তু আবারও প্রশ্ন উঠবে গদ্দাফি স্টেডিয়ামের মাঠ কেন পুরোটা ঢাকার ব্যবস্থা নেই, কেন মাঠের নিকাশি ব্য ব্যবস্থা এত খারাপ। এরপরে কি পাকিস্তানকে আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত?

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker