Sunday, July 12, 2026
HomeScrollনিউজিল্যান্ডের ৩৬২, চোকার্স তকমা ঘোচাতে পারবে দঃ আফ্রিকা?

নিউজিল্যান্ডের ৩৬২, চোকার্স তকমা ঘোচাতে পারবে দঃ আফ্রিকা?

ওয়েব ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সবথেকে বড় স্কোর করল নিউজিল্যান্ড। ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৬২ করল তারা। সেঞ্চুরি করলেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং কেন উইলিয়ামসন (Kane Williamson)। অবদান রাখলেন ডারিল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপস (Glen Phillips)। মিচেল ৩৭ বলে ৪৯ রান এবং ফিলিপস ২৭ বলে ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেন।

আইসিসি ইভেন্টের নক আউটে বেশ কয়েকবার নিউজিল্যান্ডের কাছে ধাক্কা খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তাদের চোকার্স নামের তকমার পিছনে কিউয়িদের কিছুটা অবদান আছে। আজ সেই অপবাদ ঘোচানোর পালা। ৩৬৩ রানের লক্ষ্য শুনতে বিশাল লাগলেও লাহোরের (Lahore) এই পাটা পিচে তাড়া করা অসম্ভব নয়।

আরও পড়ুন: রাচিন রবীন্দ্রের সেঞ্চুরি, বড় রানের পথে নিউজিল্যান্ড

এখানেই ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারদের মধ্যে দু’জন তিন অঙ্কের রান করলেই কাজ হবে। যেমন রবীন্দ্র এবং উইলিয়ামসন করেছেন।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। উইল ইয়ং এবং রাচিন ওপেন করতে নামেন। লুঙ্গি এনগিডির বলে ২৩ বলে ২১ রান করে আউট হয়ে যান ইয়ং। রবীন্দ্র ১০১ বলে ১০৮ এবং উইলিয়ামসন ৯৪ বলে ১০২ করেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto