Friday, June 5, 2026
HomeScroll২০২৪-২৫ আর্থিক বছরে কত যাত্রী মেট্রো চড়েছেন জানেন?

২০২৪-২৫ আর্থিক বছরে কত যাত্রী মেট্রো চড়েছেন জানেন?

কলকাতা: ২০২৪-২৫ আর্থিক বছরে কত যাত্রী (Kolkata Metro Passengers) চড়েছেন কলকাতা মেট্রোতে জানেন? সেই হিসেব দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে কলকাতা মেট্রোতে 21.81 কোটি যাত্রী বহন করেছে। ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় এই সংখ্য়াটা বেশি। ২০২৩-২৪ আর্থিক বছরের ১৯.২৫ কোটি যাত্রী বহন করা হয়েছিল। অর্থাৎ এবার ১৩.৩০ শতাংশ বেশি যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন। পাতালপথে এ যেন এক নতুন ইতিহাস রচনা করে ফেলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। বর্তমানে ব্লু লাইন, গ্রীন লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা মিলছে।

মেট্রো জানিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত) মেট্রোতে ১৮.৯৩ কোটি যাত্রী যাতায়াত করেছেন। ২০২৩-২৪ আর্থিক বছরে এই সংখ্য়াটি ছিল ১৭.৯৪ কোটি। অর্থাৎ ৫.৫১ শতাংশ বেশি।অন্যদিকে, গ্রীন লাইন-২ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড) 2024-25 সালে ১.৩৯ কোটি যাত্রী বহন করেছে। গত বছরের মার্চ থেকে হুগলি নদীর নীচে চলতে শুরু করেছে। গ্রিন লাইন ১- শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ৫। এই রুটে ২০২৪-২৫ আর্থিক বছরে ১.৪১ কোটি যাত্রী যাতায়াত করেছে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.২২ কোটি যাত্রীর সংখ্যা ছিল। এবার ১৫.৫৭ শতাংশ বেশি হয়েছে। ১.৭৬ লাখ যাত্রী পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) যাতায়াত করেছেন। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.৩৪ লাখ যাত্রী বহন করা হয়েছিল। এবার বেড়েছে ৩১.৩৪ শতাংশ। গত অর্থবছরে অরেঞ্জ লাইনে (কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়) ৫.৯২ লাখ যাত্রী বহন করেছে।

আরও পড়ুন: ঝুঁকিতে কলকাতা, ভূমিকম্পের তছনছ হতে পারে গোটা শহর!

২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ আর্থিক বছরে মেট্রোরেলের যাত্রী পরিবহণ ১৩ শতাংশেরও বেশি বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে মেট্রোর যাত্রী পরিষেবা আরও বেশি সচল করতে তৎপরতা কর্তৃপক্ষ। শহর কলকাতা ও সংলগ্ন শহরতলীর একটি বড় অংশের যাত্রীদের কাছে দৈনন্দিন যাতায়াতের দ্রুত মাধ্যম মেট্রো। বিশেষ করে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের পরিষেবায় চালু হতে উপকৃত হয়েছেন বহু মানুষ। আগামিদিনে মেট্রোর যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ। ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া–বারাসত (ভায়া বিমানবন্দর) রুটের ফেজ–ওয়ানের কাজ শেষ। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ পথ। এই রুট চালু হলে মেট্রোর যাত্রীর সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।

অন্য খবর দেখুন 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D