Sunday, June 21, 2026
Homeআজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, মুখোমুখি পিএসজি-ইন্টার

আজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, মুখোমুখি পিএসজি-ইন্টার

স্পোর্টস ডেস্ক: যাবতীয় প্রস্তুতি, মরসুম জুড়ে সমস্ত লড়াই, সব আজকের দিনটার জন্য। আজ শনিবার রাতে (ভারতীয় সময়ানুযায়ী রবিবার) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনাল। মরসুমের শুরুতে টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৬৪টি দল। শেষ ডুয়েল লড়ার জায়গায় পৌঁছেছে প্যারিস সাঁ জারমাঁ (PSG) এবং ইন্টার মিলান (Inter Milan)। এ মরসুমের ইউরোপ সেরার শিরোপা কারা পায়, সেদিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।

জোসে মোরিনহোর হাত ধরে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইন্টার। সে প্রায় দু’ দশক আগের কথা৷ দু’ বছর আগে ফাইনালে উঠেও দুর্ভাগ্যজনকভাবে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে যেতে। পিএসজিও একবার ফাইনালে উঠেছে কিন্তু তারা এই ট্রফি কোনও দিনও জেতেনি। নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে এমনকী লিওনেল মেসিও প্যারিসের ক্লাবকে ইউরোপ সেরা করতে পারেনি।

আরও পড়ুন: লিভারপুলের তারকা ডিফেন্ডারকে তুলে নিল রিয়াল মাদ্রিদ

কিন্তু লুইস এনরিকের (Luis Enrique) এই দল কিন্তু আশা জোগাচ্ছে। লিভারপুল, আর্সেনালের মতো দলকে হারিয়ে এই জায়গায় এসেছে তারা। উসমান ডেম্বেলের নেতৃত্বে ভয়ঙ্কর দেখাচ্ছে প্যারিসের আক্রমণকে। ডেম্বেলে ছাড়াও রয়েছেন জর্জিয়ার জাদুকর ভারাতস্কেলিয়া এবং কয়েকজন তরুণ প্রতিভা। ইউরোপের এলিট ক্লাবে ঢুকে পড়ার স্বপ্ন দেখছেন তাঁরা।

পিএসজির শক্তি যদি আক্রমণ হয়, ইন্টারের শক্তি প্রতি-আক্রমণ। রক্ষণ জমাট রেখে সুযোগ পেলেই প্রতিপক্ষের বক্সে হানা দেওয়া হল সিমোন ইনজাঘির (Simone Inzaghi) দলের বৈশিষ্ট্য। এই ছকেই বধ হয়েছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার মতো হেভিওয়েট দল। প্রতি-আক্রমণকে ফলপ্রসূ করার দায়িত্ব রয়েছে মেসির দেশের স্ট্রাইকার লাতারো মার্তিনেজের কাঁধে। আজ তাঁর এবং ডেম্বেলের দ্বৈরথটাও দেখার।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto