Tuesday, May 5, 2026
Homeসীমান্তে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-রাজ্য বৈঠক

সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-রাজ্য বৈঠক

ওয়েব ডেস্ক: সীমান্তবর্তী এলাকায় আরও জোরদার করতে হবে নিরাপত্তা (Secuirity)। সুরক্ষা জোরদার করতে যৌথভাবে কাজ করবে কেন্দ্র ও রাজ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র (Amit Shah) সফর কালেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন (Govind Mohan) । স্থল সীমান্তে কাঁটাতার ও জল সীমান্তে ভাসমান আউটপোষ্ট (Out Post) করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে আলোচনা হয় বৈঠকে।

যুদ্ধ আবহ আপাতত কাটলেও সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আরও কড়া করতে হবে। এইসময় রাজ্যের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এদিন মিলনমেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি-সহ রাজ্যের শীর্ষকর্তারা।  সূত্রের খবর, এই বৈঠকে আন্তর্জাতিক সুরক্ষার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।

আরও পড়ুন: বিজেপির ব্যাংকে টাকার পরিমাণ অন্য জাতীয় দলের মোট জমার ১১ গুণ, কমিশনে হিসেব পেশ

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ কাঁটাতারের সীমান্ত রয়েছে। তবে বেশ কিছু জায়গায় তা দেওয়া সম্ভব হয়নি ভৌগলিক কারণে। এইসব সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। শুধু স্তলভাগই নয়, জল সীমান্তেও কীভাবে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা যায়, তারও পরিকল্পনা করা হয় এদিনের বৈঠকে। নিচুতলার কর্মীরা ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা সম্পর্কে যেন ওয়াকিবহাল থাকেন, তার জন্য প্রশিক্ষণের প্রস্তাবও দেওয়া হয় রাজ্যকে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188