Thursday, April 30, 2026
Homeসীমান্তে পুলিশ ও বিএসএফের হাতে আটক ১১জন বাংলাদেশি

সীমান্তে পুলিশ ও বিএসএফের হাতে আটক ১১জন বাংলাদেশি

ওয়েব ডেস্ক: উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশিকে (Bangladeshi) দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপর গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে পুলিশের নাকা চেকিং-র সময় আটক করা হয় ওই  বাংলাদেশিদের। এলাকায় পৌঁছে সাতজন বাংলাদেশীকে আটক করে স্বরূপনগর থানার পুলিশ। শুধু তাই নয়, এদিন বিএসএফের হাতে আটক হয় আরও চারজন বাংলাদেশিও।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরুপনগরের গোয়ালপোতা বাজারের কাছে বেশ কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখা যায়। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় নাকা চেকিং চালায় স্বরূপনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ওই এলাকা থেকেই ৭ জন বাংলাদেশিকে আটক করে নিয়ে আসা হয় স্বরূপনগর থানায়। পুলিশ সূত্রে খবর, তারা কয়েক বছর আগে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কাজ করত তারা। তবে রবিবার রাতে আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বলেই পুলিশ সূত্রে খবর। তখনই পুলিশের হাতে আটক হয় তারা। ধৃতদের মধ্যে তিনজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু নাবালিকার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, এদিন বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তে 143 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ৪ জন বাংলাদেশি আটক। জানা গিয়েছে,  এরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

স্বরুপ নগর থানার পুলিশের হাতে ৭ জন ও সীমান্তে বিএসএফের হাতে ৪ জন বাংলাদেশির বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ। সোমবার ধৃত ১১ জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188