Monday, June 15, 2026
Homeক্লাব বিশ্বকাপের বেআইনি সম্প্রচার, কী বলল দিল্লি হাইকোর্ট?  

ক্লাব বিশ্বকাপের বেআইনি সম্প্রচার, কী বলল দিল্লি হাইকোর্ট?  

স্পোর্টস ডেস্ক: চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) সম্প্রচার স্বত্ব রক্ষায় কঠোর নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। অন্তত ২৩টি জাল ওয়েবসাইট বেআইনিভাবে ওই সম্প্রচার ব্যবহার করে ব্যবসা করতে পারবে না বলে নির্দেশ দিল উচ্চ আদালত।

ব্রিটিশ সম্প্রচার সংস্থা ডিএজেডএন লিমিটেড (DAZN Ltd) আমেরিকায় চলা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর সম্প্রচার স্বত্ব পেয়েছে। ১৪ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ১৩ জুলাই পর্যন্ত। কিন্তু তাদের কপিরাইট অগ্রাহ্য করে এদেশ থেকে অন্তত ২৩টি ওয়েবসাইট সেই সম্প্রচার ব্যবহার করছে বলে অভিযোগ।

আরও পড়ুন: স্কুলে যাবেন রিঙ্কু সিং! পেলেন নতুন চাকরি

বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের (Justice Sourabh Banerjee) মন্তব্য, কপিরাইট আইন লঙ্ঘনের এটি এক ক্লাসিক মামলা। আধুনিক টেকনোলজির অপব্যবহার করে অন্তত ২৩টি সংস্থা আত্মপরিচয় গোপন করে নির্লজ্জভাবে নিজেদের লাভবান করছে। এই চৌর্যবৃত্তি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। না হলে আবেদনকারীর আইনি অধিকার নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে। আর সেই কারণেই এই স্যুট মামলায় ডায়নামিক প্লাস স্থগিতাদেশ জারি করা হল জাল ওয়েবসাইটগুলিকে ব্লক করার স্বার্থে। যাতে শুধু এখন নয়, ভবিষ্যতেও আবেদনকারীর স্বত্ব সুরক্ষিত থাকে।

উল্লেখ্য, ২০০টিরও বেশি দেশে ডিএজেডএম অন ডিমান্ড ওই প্রতিযোগিতার খেলা সম্প্রচার করছে। কিন্তু এদেশে জাল ওয়েবসাইটগুলি টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সেই সম্প্রচার বেআইনিভাবে ব্যবহার করছে। লাইসেন্স ছাড়াই এরা লিগ ওয়ানের খেলাগুলি সম্প্রচার করেছে এবং বর্তমানে এ সিরিজের খেলাগুলিও সম্প্রচার করছে। সংস্থাটির এমন অভিযোগ সূত্রে সমন জারি আদালতের।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO