Wednesday, March 25, 2026
HomeScrollআসছে নীলবাড়ির লড়াই, নতুন বছরের শুরুতেই রাজ্য সফরে অভিষেক
Abhishek Banerjee

আসছে নীলবাড়ির লড়াই, নতুন বছরের শুরুতেই রাজ্য সফরে অভিষেক

কবে কোথায় অভিষেক? দেখে নিন এক নজরে...

কলকাতা: বিধানসভা (West Bengal Assembly Election) ভোটের প্রস্তুতি শুরু করে নতুন বছরের গোড়া থেকেই রাজ্যজুড়ে পথে নামছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গোটা জানুয়ারি মাস জুড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় কর্মসূচি করবেন তিনি। ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের পরদিন, অর্থাৎ ২ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে তাঁর রাজ্যজোড়া সফর।

প্রথম কর্মসূচি দক্ষিণ ২৪ পরগনায়। সেখান থেকে কখনও উত্তরবঙ্গ, কখনও দক্ষিণবঙ্গে গিয়ে ধারাবাহিকভাবে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক। জানুয়ারির মাঝামাঝি কলকাতাতেও তাঁর সভা রয়েছে। দলীয় সূত্রের দাবি, এই সফরে রাজ্যের সিংহভাগ জেলাকেই স্পর্শ করবেন তিনি।

আরব পড়ুন: ৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো’ অভিষেকের

এর আগে ২০২৩ সালে লোকসভা ভোটের আগে ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়েছিলেন অভিষেক। তবে দলীয় সূত্রের দাবি, এবারের কর্মসূচি সম্পূর্ণ আলাদা রূপরেখায় সাজানো। নির্দিষ্ট কোনও ধারাবাহিকতা না রেখে রাজনৈতিক ও সাংগঠনিক গুরুত্ব অনুযায়ী জেলাভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে।

৩ জানুয়ারি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে থাকবেন অভিষেক। ৬ জানুয়ারি বীরভূমে, তার পরে উত্তর দিনাজপুর ও মালদহে কর্মসূচি রয়েছে। ৯ জানুয়ারি নদিয়ার রানাঘাট ও কৃষ্ণনগর এবং উত্তর ২৪ পরগনার বনগাঁয় সভা করবেন তিনি। মতুয়া অধ্যুষিত এই এলাকাগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) নিয়ে উদ্বেগের আবহে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

১২ জানুয়ারি কলকাতা, ১৩ জানুয়ারি কোচবিহার, ১৫ জানুয়ারি তমলুক এবং ১৬ জানুয়ারি মেদিনীপুরে কর্মসূচি রয়েছে। এরপর মুর্শিদাবাদ, বারাসত, হুগলি, বর্ধমান এবং মাসের শেষে হাওড়া— গ্রামীণ ও সদর জেলায় কর্মসূচির মাধ্যমে জানুয়ারির সফর শেষ করবেন অভিষেক। এই কর্মসূচির মধ্য দিয়েই রাজ্য রাজনীতিতে নতুন  বছরের শুরুতেই তৃণমূলের শক্তি প্রদর্শনের প্রস্তুতি বলে মনে করছে রাজনৈতিক মহল।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto