Monday, March 30, 2026
HomeScrollবছরের শুরুতেই আবহাওয়ার ইউ টার্ন, বাড়ছে তাপমাত্রা, ফের হাড়কাঁপানো শীত কবে?
Fog Alert

বছরের শুরুতেই আবহাওয়ার ইউ টার্ন, বাড়ছে তাপমাত্রা, ফের হাড়কাঁপানো শীত কবে?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস, পাহাড়ে তুষারপাত

ওয়েবডেস্ক-  থমকে শীতের (Winter)  ঝোড়ো ব্যাটিং। সাময়িক বিরতি। বাড়বে তাপমাত্রা (Temperatute Rise) । কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ বাড়বে। ফের আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, নামবে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে শীতের (North Bengal Winter) দাপট বজায়। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলার ঠান্ডা তার দাপট চলবে।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস চার জেলায়।

তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও কুয়াশার দাপট বজায় থাকবে। আজ, শনিবার থেকে শুরু করে রবি ও সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যা স্বাভাবিকের থেকে খানিকটা বেশি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের জন্য শিয়ালদহে পৃথক দু’টি প্ল্যাটফর্ম

একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পঞ্জাব সংলগ্ন এলাকায়। যার প্রভাব পড়েছে উত্তর-পূর্ব ভারতেও। একটি ‘সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম’ রয়েছে উত্তর ভারত ও সংলগ্ন এলাকায়। যার প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। রবিবার পর্যন্ত এই ধারা বজায় থাকবে। ওড়িশার উপকূলেও একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়।

কুয়াশার দাপট বজায় থাকবে কলকাতা সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার পূর্বাভাস। অপরদিকে উত্তরবঙ্গের শীতের দাপট চলবে। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং সহ উত্তরবঙ্গে চার জেলায় বৃষ্টির সম্ভাবনা।

শনিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং,  কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

 

 

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot