Tuesday, June 16, 2026
HomeScrollবিশ্বকাপে বিশ্বরেকর্ড বৈভবের! টপকে গেলেন কোহলিকেও
Vaibhav Sooryavanshi

বিশ্বকাপে বিশ্বরেকর্ড বৈভবের! টপকে গেলেন কোহলিকেও

বাংলাদেশের বিরুদ্ধে আগুন ব্যাটিং! একের পর এক নজির সূর্যবংশীর

ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U19 World Cup 2026) ইতিহাস গড়লেন ভারতের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শনিবার বুলাওয়েওতে বাংলাদেশের (IND U19 vs BAN U19) বিরুদ্ধে ৬৭ বলে ৭২ রান করেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে নেমে মাত্র ৩০ বলেই অর্ধশতরান পূর্ণ করেন বৈভব। সেই সুবাদেই এবার তাঁর নাম উঠল ক্রিকেটের ইতিহাসে। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

বৈভব যখন তরুণদের এই বিশ্বকাপে হাফ-সেঞ্চুরি হাঁকালেন, তখন তাঁর বয়স ছিল ১৪ বছর ২৯৬ দিন। সেই কারণেই পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০-এর বেশি রান করেলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের শাহিদুল্লাহ কামালের দখলে। তিনি ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৫ বছর ১৯ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, যিনি ২০১০ সালে ১৫ বছর ৯২ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।

আরও পড়ুন: বিগ ব্যাশে ঝোড়ো সেঞ্চুরি! কোহলিকে পিছনে ফেললেন ওয়ার্নার

এখানেই শেষ নয়, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের এই ম্যাচে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন বৈভব। যুব ওয়ানডেতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করার তালিকায় তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে (Virat Kohli)। ২০টি যুব ওয়ানডে ম্যাচে বৈভব করেছেন মোট ১,০৪৭ রান, যেখানে কোহলি ২৮ ম্যাচে করেছিলেন ৯৭৮ রান। ভারতের হয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন বিজয় জোল, যিনি ৩৬ ম্যাচে ১,৪০৪ রান। এদিকে যুব ওয়ানডেতে বিশ্বব্যাপী সর্বাধিক রানের মালিক হলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, তাঁর সংরহে রয়েছে মোট ১,৮২০ রান।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO