Sunday, March 15, 2026
HomeScrollলোসকভায় রাহুল VS শাহ-রাজনাথ! কোন ইস্যুতে উত্তাল সংসদ?
Parliament

লোসকভায় রাহুল VS শাহ-রাজনাথ! কোন ইস্যুতে উত্তাল সংসদ?

“এই বইয়ে এমন কী আছে, যা ওঁদের এতটা ভয় পাইয়ে দিচ্ছে?,” প্রশ্ন রাহুল গান্ধীর

নয়াদিল্লি: বাজেট অধিবেশনে উত্তাল সংসদ (Parliament)। লাদাখে চীনা আগ্রাসন (China Aggression In Ladakh) ইস্যুতে শাসক-বিরোধী তরজায় দিল্লির শেষ শীতেও চড়ল রাজনীতির পারদ। অপ্রকাশিত বই থেকে উদ্ধৃতি দিয়ে বিপাকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তুমুল হই হট্টগোলের জেরে সংসদের অধিবেশন মুলতুবি করে দিলেন স্পিকার ওম বিড়লা।

পূর্ব লাদাখে ভারত–চীন সীমান্তে ২০২০ সালের সংঘর্ষ নিয়ে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের অপ্রকাশিত বই ‘ফোর স্টারস অফ ডেসটিনি’ প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য শুরু করেন রাহুল গান্ধী। তাঁর হাতে ছিল একটি নামি ম্যাগাজিনে প্রকাশিত সেই বই সংক্রান্ত একটি প্রবন্ধের প্রিন্টআউট। আর তাতেই প্রবল আপত্তি তোলে শাসক দল বিজেপি। রাহুল গান্ধী যখন বইয়ের অংশ উদ্ধৃত করতে শুরু করেন, সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেন, যে বই এখনও প্রকাশিত হয়নি, সংসদের ভিতরে তার থেকে উদ্ধৃতি দেওয়া নিয়মের বাইরে।

আরও পড়ুন: বাজেট ২০২৬ : কী বলছে INDIA?

তবে রাহুল গান্ধী বারবার সেই প্রবন্ধের প্রসঙ্গ তুলে আলোচনা শুরু করতে চাইলে শুধু রাজনাথ সিং নন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও একযোগে আপত্তি জানান। এমনকি বিরোধী দলনেতার বিরুদ্ধে সংসদ কক্ষে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগও তোলেন শাসক দলের সাংসদরা।

যদিও এদিন রাহুল গান্ধীর পক্ষে সওয়াল করতে দেখা যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। এদিকে একাধিক বাধার মুখে রাহুল গান্ধী বলেন, “এই বইয়ে এমন কী আছে, যা ওঁদের এতটা ভয় পাইয়ে দিচ্ছে? যদি ভয় না থাকে, তা হলে আমাকে পড়তে দেওয়া হোক।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88