Wednesday, February 11, 2026
HomeScrollজমি-বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সিউড়ি
Birbhum

জমি-বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সিউড়ি

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম ৭, উত্তপ্ত বাঁশরা

বীরভূম: জমি–জায়গা নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের (Birbhum) সিউড়ি–২ (Siuri) ব্লকের দমদমা পঞ্চায়েতের বাঁশরা গ্রাম। দুই পক্ষের সংঘর্ষে মোট ৭ জন আহত হয়েছেন। তাঁদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের একাংশ, যারা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁদের অভিযোগ, কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরাই হামলা চালিয়েছে এবং বেধড়ক মারধর করেছে। অন্যদিকে নুরুল ইসলাম ঘনিষ্ঠদের দাবি, তারা গ্রামে বৈঠক করছিলেন। সেই সময় আচমকাই অনুব্রত অনুগামীরা চড়াও হয়। যদিও তাঁদের বক্তব্য, এই ঘটনায় সরাসরি রাজনীতির যোগ নেই। জমি সংক্রান্ত পুরনো শত্রুতার জেরেই এই মারধর।

আরও পড়ুন: বঙ্গভবনে তুলকালাম! দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বড় দল

উল্লেখ্য, গত বছর থেকেই অনুব্রত মণ্ডল অনুগামী ও কাজল শেখ ঘনিষ্ঠদের মধ্যে একাধিকবার বিবাদ ও সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। গোষ্ঠী সংঘর্ষে আগেও বহুজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সাংসদ শতাব্দী রায়কেও। এরপরই দলীয় স্তরে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন শান্ত থাকার পর ফের নতুন করে উত্তেজনা ছড়াল সিউড়ি–২ ব্লকে।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast