Sunday, June 21, 2026
HomeScroll‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির আগে কোন ইঙ্গিত রণবীরের?
Dhurandhar 2

‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির আগে কোন ইঙ্গিত রণবীরের?

বড় পর্দায় কবে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’? জানালেন রণবীর

ওয়েব ডেস্ক: ২০২৫ এর শেষের দিকে ‘ধুরন্ধর’-এর বক্সঅফিসে জমিয়ে ব্যাটিং করেছে।খাতায় কলমে সেই ব্যবসার অঙ্ক ১৩০০ কোটি। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙার পর ‘হামজা আলি’ রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর’ শুধু বড় পর্দাতেই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের দাপট দেখিয়েছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির আগে কোন ইঙ্গিত রণবীরের?

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে রণবীর সিং অভিনীত এই ছবি শুধু দেশের বাজারেই নয়, বিশ্বব্যাপী দারুণ সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। এবার সামনে আসতে চলেছে ছবির বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। তার আগে ছবির নতুন পোস্টার সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন রণবীর। টিজার প্রকাশ্যে আসার আগে যা পোস্ট করে নিজের দর্শককে খানিক চমক দিলেন বইকি অভিনেতা। পোস্টারে লেখা ‘রিভেঞ্জ’, অর্থাৎ নতুন করে যে এই সিক্যুয়েলে ফের মারকাটারি অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর এমনতাই আশা করা হচ্ছে। একইসঙ্গে পোস্টারে তাঁর লুকে দেখা যাচ্ছে চোখে মুখে প্রতিশোধ স্পৃহা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রণবীর।

আরও পড়ুন:যমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ–উপাসনা

একইসঙ্গে পোস্টারেই জানানো হয়েছে ছবির মুক্তির দিনক্ষণ। আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’, যা হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাওয়ার কথা।সিক্যুয়েলের নামও ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন রণবীর। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। জানা গিয়েছে, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। যেখানে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল আর মাধবনও অভিনয় করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto