ওয়েব ডেস্ক : স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর(SIR) সংক্রান্ত কাজে যুক্ত আধিকারিকদের পারিশ্রমিক বকেয়া নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে (Chief Secretary of west bengal) চিঠি দিয়ে ইআরও, এইআরও, বিএলও ও বিএলও সুপারভাইজারদের প্রাপ্য সম্মানিক অবিলম্বে ছাড়ার নির্দেশ দিল কমিশন।
শুক্রবার পাঠানো ওই চিঠিতে নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, এর আগেও একাধিকবার এই বিষয়ে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে কমিশন পুনরায় মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ দ্রুত টাকা ছাড়ার কথা জানিয়েছে।
আরও খবর : রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ! তার আগেই গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্য পুলিশের
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ২ অগাস্ট কমিশনের (Election Commission) নির্দেশিকা অনুযায়ী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-দের বার্ষিক সম্মানিক নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে ২৪ জুলাই, ২০২৫ তারিখের নির্দেশিকায় বুথ লেভেল অফিসার (BLO) এবং BLO সুপারভাইজারদের পারিশ্রমিকের হারও নির্দিষ্ট করে দেওয়া হয়।
২০২৫ সালের ৪ ডিসেম্বর কমিশনের তরফে রাজ্য সরকারকে আলাদা করে চিঠি পাঠিয়ে এসআইআর-এর কাজে যুক্ত বিএলও ও বিএলও সুপারভাইজারদের পারিশ্রমিক দ্রুত ছাড়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় কমিশন এবার ফের ফের চিঠি পাঠাল রাজ্য সরকারকে।
নির্বাচন কমিশনের চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত সমস্ত ইআরও, এইআরও, বিএলও ও বিএলও সুপারভাইজারদের প্রাপ্য সম্মানিক কমিশনের নির্দেশিকা অনুযায়ী অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
দেখুন অন্য খবর :







