Tuesday, June 30, 2026
HomeScrollবিধানসভায় পাশ  হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এমেন্ডমেন্ড বিল

বিধানসভায় পাশ  হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এমেন্ডমেন্ড বিল

প্রাক্তন হিসাবে যাতে পেনশন পান  সেটা দেখব, বিজেপি কটাক্ষ ফিরহাদের

ওয়েবডেস্ক- বিধানসভায় (Assembly) ফিরহাদ হাকিম (Firhad Hakim) পেশ করলেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এমেন্ডমেন্ড বিল ২০২৬ (Howrah Municipal Corporation Amendment Bill 2026)।  আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক অরূপ সাহা এই বিলকে স্বাগত জানান। হাওড়া পুরসভার নির্বাচনের পর হাওড়া ও বালি যুক্ত করাটা আলাদা করা হয়।

টানাপোড়ন শেষ করে হাওড়া পুরসভাকে আধুনিক শহর গড়ে তুলতে ভূমিকা নিতে হবে। এটা কেবল যাতে কলকাতাকে লন্ডন করার মতো কাগজে কলমে না থাকে। আগামী দিনে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে নির্বাচন হবে।

তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী বলেন, আগে বাড়িওয়ালা ভোট দিতেন। পুরনো বামপন্থীরা বলছেন, দীর্ঘদিন বাম সরকার যা পারেননি আজ মমতা বন্দ্যোপাধ্যায় সন্মান জানালেন তাকে ধন্যবাদ জানান। কলকাতা যদি পারে ১০০ থেকে ১৪৪ টা ওয়ার্ড করতে,  হাওড়া কেন পারবে না ৫০ থেকে ৬৬টা করতে।

আরও পড়ুন-  বিধানসভায় পাশ হল ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রিশিয়েশন বিল, কী কী আছে বিলে? দেখুন এই ভিডিও

ফিরহাদ জবাবি ভাষণে বলেন, আমাদের সরকারের কাছে হাওড়া শহর খুব গুরুত্বপূর্ণ। ওইখানে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়। যারা বলছেন তৃণমূলের বিসর্জন। ইসবার ২০০ পার, পগারপার। বাংলার সাথে সাথে নবান্নের ১৪’তলা থেকে উনিই করবেন। এটা ঠিক আইনি জটিলতায় বারবার চেষ্টা করেও আমি পারিনি।

২০২১ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এটা রাজভবনে আটকে ছিল। হাওড়ায় সিভিক সার্ভিস খারাপ নয়। ২০১১ আমরা এসে যা পেয়েছিলাম তার থেকে অনেক পরিবর্তন আমরা করেছি। আমরা রাস্তাঘাটের সংস্কার করেছি।

হাওড়া শহরকে মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন। যখনই প্রয়োজন হয়েছে আমি গেছি। সবাইকে নিয়ে কাজ করেছি। রাজ্যপালের জন্য পারিনি।

আপনাদের একটা সিট ও পাবেন না। হাওড়ার মানুষ সাম্প্রদায়িকতা চান না। বিজেপিকে চান না। আগামীতে আপনারা থাকবেন না,  তবে প্রাক্তন হিসাবে যাতে পেনশন পান সেটা দেখবো। পেনশন নিতে আহলে আসবেন আমার ঘরে চা খেয়ে যাবেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO