Thursday, July 2, 2026
HomeScrollবিশ্বকাপ নেই তিনি, কিন্তু আইপিএলে খেলতে পারবেন হর্ষিত?
Harshit Rana

বিশ্বকাপ নেই তিনি, কিন্তু আইপিএলে খেলতে পারবেন হর্ষিত?

কেমন আছেন? নিজেই জানালেন হর্ষিত

ওয়েব ডেস্ক : হাঁটুতে চোট পেয়েছিলেন হর্ষিত রানা (Harshit Rana)। যার কারণে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) থেকে ছিটকে গিয়েছেন তিনি। এই চোটের কারণে হাঁটুতে অস্ত্রোপচার হয় তাঁর। তিনি কেমন রয়েছেন, সেটা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন হর্ষিত। অন্যদিকে সমবেদনা জানানো হল কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআর (KKR)-এর তরফে।

হাসপাতাল থেকেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন হর্ষিত রানা (Harshit Rana)। তিনি সেখানে লিখেছেন, আমারার অস্ত্রপ্রচার ভালোভাবেই হয়েছে। যে জিনিসটিকে ভালোবাসি, এবার সুস্থ হয়ে সেখানে ফেরার পালা। বিশ্বকাপের পরেই রয়েছে আইপিএল। সেখানে রানা খেলতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এমন অবস্থায় কেকেআর-এর তরফে লেখা হয়েছে, “ভাল করে সুস্থ হয়ে ওঠো হর্ষিত। আমরা তোমার অপেক্ষা করছি।”

আরও খবর : পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে টিম USA-কে বিশেষ বার্তা ট্রাম্পের!

যখন কেকেআর-এর মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, সেই সময় থেকেই হর্ষিতকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। এর পর গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পরেই, জাতীয় দলের সব ফরম্যাটেই খেলে নিয়েছেন রানা। কিন্তু তাঁকে বার বার দলে রাখা নিয়ে দলে নানান প্রশ্ন উঠেছিল। কেউ কউ সমাজমাধ্যমে বলেছেন, গম্ভীরের প্রিয় পাত্র হওয়ার কারণেই রানাকে (Harshit Rana) দলে সুযোগ দেওয়া হচ্ছে। তবে ভরতের হয়ে খেলে নিজের যোগ্যতা বেশ কয়েকটা ম্যাচে প্রমাণ করেছেন তিনি।

অন্যদিকে চলতি বিশ্বকাপে ভারতের পেসারদের মধ্যে একজন ছিলেন হর্ষিত। জসপ্রীত বুমরাহ বা অর্শদীপ সিং যদি কোনও ম্যাচ না খেলতেন, তাহলে প্রথম একাদশে জায়গা পেতেন তিনি। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত বাদ পড়লেন রানা। ফলে তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দলে ফিরেই আমেরিকার বিরুদ্ধে ম্যাচে দারুণ পারফর্ম করেছেন তিনি। নিয়েছেন তিন উইকেট।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO