Monday, March 30, 2026
HomeScroll৩০ হাজারের ভিড়ে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন সোনু নিগম,...
Sonu Nigam

৩০ হাজারের ভিড়ে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন সোনু নিগম, দেখুন ভিডিও

হারিয়ে যাওয়া শিশুকে মঞ্চে তুলে নিয়ে দর্শকদের মন জিতলেন গায়ক, দেখুন সেই আবেগঘন ভিডিও

ওয়েব ডেস্ক: শহরে সোনু নিগমের (Sonu Nigam) কনসার্ট, স্বাভাবিকভাবেই হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছিলেন মঞ্চের সামনে। প্রায় ৩০ হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল এক শিশু (Child Lost In Crowd)। অচেনাদের মাঝে ভয়, আতঙ্ক ঘিরে ধরছিল একরত্তিকে। কিন্তু ওই শিশুর সামনে যেন ত্রাতার ভূমিকায় হাজির হলেন খোদ গায়ক। একরত্তিকে মঞ্চে তুলে, শান্ত করে তাঁকে বাবা-মায়ের কাছে পৌঁছে দিলেন সোনু নিগম।

কর্নাটকের (Karnataka) হুব্বলি শহরের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যায়, শিশুটির হাত ধরে মঞ্চে হাঁটছেন সোনু। বাচ্চাটি যাতে ভয় না পায়, সে জন্য মজার ছলে ‘শ্রী সাই আ যাও, মম্মি পাপা ইসকো লে যাও, ইসকে মম্মি পাপা খো গয়ে, জলদি আকে লে যাও’ গানও ধরেন গায়ক। গানের মাধ্যমে শিশুটিকে শান্ত করার এই অভিনব উদ্যোগে আবেগে ভেসে যায় দর্শককূলও।

আরও পড়ুন: Whatsap-এ হুমকি! ম্যাসেজ দেখেই তড়িঘড়ি মুম্বই পুলিশের দ্বারস্থ ‘ধুরন্ধর’ রণবীর সিং

পরে শিশুটি জানায়, তাঁর নাম শ্রী সাই। তবে সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে মা-বাবা কেউই আসেননি। সে খুঁজছিল তাঁর কাকুকে। বিষয়টি শুনে সোনু নিগম রসিকতার সুরে বলেন, “কাকু কোথায়? কাকু কি কাকিমার সঙ্গে চলে গেলেন নাকি?” শেষ পর্যন্ত অনুষ্ঠানের আয়োজকদের সহায়তায় শিশুটির কাকুর খোঁজ মেলে। সোনু নিগম যথাযথ প্রমাণ যাচাই করেই শিশুটিকে তুলে দেওয়ার নির্দেশ দেন ভলান্টিয়ারদের।

এই ঘটনার ভিডিয়ো শেয়ার করে সোনু নিগম লেখেন, ‘৩০ হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল এই বাচ্চাটি। ভয় পেয়েছিল। তবে আমাকে খুঁজে পাওয়ার পরেই ওর ভয় কেটে যায়।’ গায়কের এই মানবিক উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছে নেট দুনিয়া। অনুরাগীরা সোনু নিগমকে কুর্নিশ জানিয়ে বলেছেন, একজন শিল্পীর পাশাপাশি তিনি একজন সংবেদনশীল মানুষ হিসেবেও আবারও নজির স্থাপন করলেন।

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot