Wednesday, April 15, 2026
HomeScrollভোটে রক্ত ঝরল বাংলাদেশে, জামাতের হাতে খুন বিএনপি নেতা
Bangladesh Election 2026

ভোটে রক্ত ঝরল বাংলাদেশে, জামাতের হাতে খুন বিএনপি নেতা

ভোটের দিনে বিস্ফোরণে কাঁপল হাসিনা-গড় গোপালগঞ্জ

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে (Bangladesh Election 2026)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ কার্যকরী করতে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭.৩০টা থেকে। সকাল থেকে মোটের উপর শান্তিতে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদল হতে শুরু করে বেশ কয়েকটি জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে।বুধবার রাত থেকেই নাকি একাধিক বুথ দখল করেছে জামাত-ই-ইসলামির সমর্থকরা। চলছে দেদার ছাপ্পা। এই মর্মে ‘প্রমাণ’ দিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন লেখিকা তসলিমা নাসরিন। ভোটে রক্ত ঝরল বাংলাদেশে। জানা গিয়েছে, খুলনায় জামাত সমর্থকদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। যদিও দায় এড়িয়ে ঘটনার সঙ্গে যোগ নেই বলে জানিয়েছে জামাত।

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরপর ককটেল বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০-১২ টি ককটেল বিস্ফোরণ হয়। গোপালগঞ্জে সাতটি ভোটকেন্দ্রের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ এবং সেনা। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সন্দেহ পুলিশের।বোমায় আহত হয়েছেন বাংলাদেশের সুরক্ষাবাহিনী ‘আনসার’-এর দুই সদস্য-সহ তিন জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটেছে।এই বিস্ফোরণে ভোটারের সঙ্গে আসা এক নাবালিকাও আহত হয়েছে। গোপালগঞ্জ বরাবর শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই নির্বাচনে আওয়ামি লিগ অংশগ্রহণ করেনি। বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় গোপালগঞ্জে ভোট দিতে আসা মানুষের সংখ্যাও তুলনামূলক কম।

আরও পড়ুন: বাংলাদেশে ভোট শুরু হতেই এ কী ছবি?

বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে। সারা দেশের ১৪০টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ার যাচ্ছে। এর মধ্যে ৪৩টি কেন্দ্রে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।ব্যালট কারচুপির অভিযোগ করেছেন জামাত প্রার্থী খালেদুজ জামান। তিনি বিএনপি প্রধান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর দাবি, জামায়াতের পোলিং এজেন্টের অনুপস্থিতিতে BNP ব্যালট পেপারে সিল মারছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন? তা নির্ধারণ করতেই ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের। দৌড়ে এখন দু’জন প্রতিদ্বন্ধী। দ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেখ রহমান এবং কট্টরপন্থী ইসলামি সংগঠন জামায়েত ইসলামির আমির শফিকুর রহমান। ২৯৯টি আসনে নির্বাচন হচ্ছে।এবার বাংলাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। শেখ হাসিনা দেশ ছাড়া। আর খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘ ৩৫ বছর পরে এই প্রথম বাংলাদেশের ভোটে বেগমদের ছাড়াই। ১৮ মাস মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তিকালীন সরকারের আওতায় থাকার পরে এখন দেখার হাসিনার গদিতে কাকে বসান ওপার বাংলার নাগরিকরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker