Wednesday, August 19, 2026
HomeBig newsবাংলাদেশে ভোট শুরু হতেই এ কী ছবি?
Bangladesh Election 2026

বাংলাদেশে ভোট শুরু হতেই এ কী ছবি?

বাংলাদেশের নতুন সরকার গঠন করছে কোন দল এবং কে হচ্ছেন প্রধানমন্ত্রী? সকলের নজর সেইদিকে

ওয়েবডস্ক-  আশা প্রত্যাশায় চলছে বাংলাদেশের নির্বাচন (Bangladesh Election 2026) । হাসিনা (Sheikh Hasina)  সরকারের পতনের পর পদ্মাপাড়ে অনুষ্ঠিত হচ্ছে ভোট। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকারে বসে মহম্মদ ইউনুস। আজ ১২ ফেব্রুয়ারি (12 February)  বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন (National Assembly Elections) 

অপর দিকে রাষ্ট্র সংস্কারের কয়েকটি মৌলিক প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়েছে। ১৫ বছরের শাসনের অবসানের পর অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি আশা করছে নির্বাচন কমিশন (Election Commission) । দেশি-বিদেশি সব মহলের নজর এখন বাংলাদেশের ভোটের ওপর। দেশে ক্ষমতার পালাবদল হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। বাংলাদেশের নতুন সরকার গঠন করছে কোন দল এবং কে হচ্ছেন প্রধানমন্ত্রী—সবার নজর এখন এই প্রশ্ন ঘিরে। দেশের রাজনীতিতে নতুন অধ্যায় এগিয়ে  খালেদা পুত্র তারেক রহমান।

সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ নির্বাচন হচ্ছে। শেরপুর–৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোট গ্রহণ স্থগিত আছে। সকাল থেকেই ভোটারেরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে। ভোটকেন্দ্রগুলিতে নিরাপত্তায় রয়েছে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের জন্য দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন-  ভোট শুরু বাংলাদেশে, দেখুন সরাসরি

জুলাই গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ কোটি ৭৭ লক্ষের বেশি ভোটার ভোট দিতে পারবেন। মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে।  মোট প্রার্থী ২ হাজার ২৮ জন, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। এবারের নির্বাচন দ্বিমুখী। একদিকে বিএনপি-র জোট (Alliance of BNP)  আর অন্যদিকে জামায়াতের জোট (Jamaat Alliance) । শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দেড় বছর পর এই নির্বাচন হচ্ছে। এ বছরের বাংলাশের অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়েছে।

ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে প্রবাসী, অসুস্থ, বয়স্ক ভোটারদের জন্য।  বাংলাদেশের জাতীয় নির্বাচনে নেই আওয়ামী লীগ।  ভোট বয়কটের ডাক দিয়েছেন দলের সুপ্রিমো শেখ হাসিনার।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor